Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ট্রেনের টয়লেটে কিশোরীকে ধর্ষণ: যুক্তরাজ্যে একজন গ্রেপ্তার

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যে চলন্ত ট্রেনের টয়লেটে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ (বিটিপি)। গত শনিবার (১৯ জুলাই) দক্ষিণ-পূর্ব লন্ডনের উলউইচ আর্সেনাল রেলওয়ে স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ১৯ জুলাই ভোর ৬টা ৫ মিনিটে ১৭ বছর বয়সী ওই কিশোরী অ্যাবে উডগামী ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। সে সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে যৌন হয়রানি করে। এরপর ট্রেন চালু হলে ট্রেনের টয়লেটের ভেতরেই তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর অভিযুক্ত ব্যক্তি অ্যাবে উড স্টেশনে নেমে যায়। ভুক্তভোগী কিশোরী স্লেড গ্রিন স্টেশনে পৌঁছানোর পর পুলিশকে পুরো ঘটনা জানায়।

ঘটনার তদন্তে নেমে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ গত ২৪ জুলাই ৩০ বছর বয়সী ওই ব্যক্তিকে ধর্ষণের সন্দেহে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে, তবে তদন্ত এখনও চলছে।

পুলিশ এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং তথ্যপ্রমাণ খুঁজছে। যারা সেদিন সকালে উলউইচ আর্সেনাল স্টেশনে ছিলেন অথবা ওই ট্রেনে ভ্রমণ করছিলেন, তাদের বিটিপি-এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

তথ্য জানানোর জন্য:

  • ৬১০১৬ নম্বরে টেক্সট করে বিটিপি-কে জানানো যাবে।
  • ০৮০০ ৪০ ৫০ ৪০ নম্বরে ফোন করে রেফারেন্স নম্বর ২৮৮ (২২/০৭) উল্লেখ করতে হবে।
  • এছাড়াও, ক্রাইমস্টপার্সে ০৮০০ ৫৫৫ ১১১ নম্বরে গোপনে তথ্য দেওয়া যাবে।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, তারা অভিযুক্তকে বিচারের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যে ২০১৪ সাল থেকে সৃষ্ট প্রতি পাঁচটি নতুন চাকরির চারটিতেই অভিবাসী কর্মীরা নিযুক্ত হয়েছেন বলে থিঙ্কট্যাংক ‘সেন্টার ফর সোশ্যাল জাস্টিস’ (CSJ)-এর ২৫০ পৃষ্ঠার এক চাঞ্চল্যকর গবেষণায় উঠে এসেছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা স্যার ইয়েন ডানকান স্মিথের সংকলিত ‘স্টেট অব ডিপেন্ডেন্সি’ (State of Dependency) শীর্ষক প্রতিবেদনে দেখা গেছে, ২০১৪ থেকে 'পে-অ্যাজ-ইউ-আর্ন' (PAYE) কর ব্যবস্থার আওতায় ৩৭ লাখ নতুন চাকরির সৃষ্টি হয়। এর মধ্যে ২৫ লাখ বা দুই-তৃতীয়াংশের বেশি পেয়েছেন ইইউ-বহির্ভূত দেশের অভিবাসীরা, ৪ লাখ ৮ হাজার ইইউ নাগরিকরা এবং মাত্র ৭ লাখ ৩৪ হাজার চাকরি পেয়েছেন ব্রিটিশ নাগরিকরা। প্রতিবেদনে দাবি করা হয়, ২০২০ সালের করোনা মহামারী ও 'বরিস-ওয়েভ' বা শিথিল ইমিগ্রেশন চালুর পর থেকে লন্ডন ও স্কটল্যান্ডসহ অধিকাংশ অঞ্চলে ব্রিটিশদের চাকরি উল্টো কমেছে। অন্যদিকে, সরকারি ভাতার ওপর নির্ভরশীল ব্রিটিশ কর্মক্ষম মানুষের সংখ্যা ২৩ লাখ বেড়েছে এবং ভাতার পেছনে সরকারের বার্ষিক খরচ ৫০ বিলিয়ন পাউন্ড বৃদ্ধি পেয়েছে। রিফর্ম ইউকের অর্থবিষয়ক মুখপাত্র রবার্ট জেনরিক এই পরিসংখ্যানকে গণ-অভিবাসন নীতির চরম ব্যর্থতা বলে উল্লেখ করেছেন।
২০১৪ সাল থেকে যুক্তরাজ্যের ৮০% নতুন চাকরি পেয়েছেন অভিবাসীরা
২০১৪ সাল থেকে যুক্তরাজ্যের ৮০% নতুন চাকরি পেয়েছেন অভিবাসীরা
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ

সম্পর্কিত খবর