Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ডাক্তারদের হাতের লেখা স্পষ্ট করার নির্দেশ দিল ভারতীয় আদালত

ডেস্ক সংবাদ

বর্তমান যুগে যেখানে লেখালেখি অধিকাংশ ক্ষেত্রেই কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে হয়, সেখানে হাতে লেখা কতটা গুরুত্বপূর্ণ—সেই প্রশ্নের উত্তর দিয়েছে ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট।
আদালত বলেছে, স্পষ্টভাবে লেখা মেডিকেল প্রেসক্রিপশন রোগীর একটি মৌলিক অধিকার, কারণ অস্পষ্ট লেখার কারণে ভুল চিকিৎসা বা ওষুধ গ্রহণের ঝুঁকি থেকে যায়, যা কখনো কখনো জীবন-মৃত্যুর পার্থক্য গড়ে দিতে পারে।

এই নির্দেশ এসেছে একটি মামলার শুনানিতে, যেখানে ধর্ষণ, প্রতারণা ও জালিয়াতির অভিযোগের তদন্তে আদালত এক ভুক্তভোগী নারীর চিকিৎসা প্রতিবেদন পর্যালোচনা করে। দেখা যায়, চিকিৎসকের হাতের লেখায় তৈরি সেই রিপোর্ট এতটাই দুর্বোধ্য ছিল যে, কোনো শব্দ বা অক্ষরই স্পষ্টভাবে পড়া যাচ্ছিল না।

বিচারক মন্তব্য করেন, এমন প্রেসক্রিপশন বা মেডিকেল রিপোর্ট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ তা রোগীর নিরাপত্তা ও বিচারিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী:

  • মেডিকেল কলেজগুলোর পাঠ্যক্রমে হাতের লেখা উন্নত করার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।

  • আগামী দুই বছরের মধ্যে ডিজিটাল প্রেসক্রিপশন বাধ্যতামূলক করতে হবে।

  • এই সময়ের মধ্যে সব চিকিৎসককে বড় হাতের অক্ষরে পরিষ্কারভাবে প্রেসক্রিপশন লিখতে হবে।

ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) সভাপতি দিলীপ ভানুশালী জানিয়েছেন, “বড় শহরের অনেক চিকিৎসক ইতিমধ্যেই ডিজিটাল প্রেসক্রিপশনের দিকে এগিয়ে গেছেন। তবে গ্রাম ও ছোট শহরে এখনও এটি চ্যালেঞ্জিং।”

তিনি আরও বলেন, “প্রতিদিন রোগীর চাপ বেশি থাকলে স্পষ্টভাবে লিখে যাওয়া সবসময় সহজ নয়। তবু আমরা চিকিৎসকদের পরামর্শ দিচ্ছি, যাতে বড় হরফে ও স্পষ্টভাবে প্রেসক্রিপশন লেখেন—যাতে রোগী ও ফার্মাসিস্ট সহজেই তা বুঝতে পারেন।”

Print
Email

সর্বশেষ সংবাদ

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা

সম্পর্কিত খবর