Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ড্রোন হামলার ছবি শেয়ার করায় আমিরাতে গ্রেফতার ব্রিটিশ বিমানকর্মী

ডেস্ক সংবাদ

সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলার ছবি শেয়ার করার অভিযোগে এক ব্রিটিশ ফ্লাইট অ্যাটেনডেন্টকে গ্রেফতার করা হয়েছে। ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতকে কেন্দ্র করে যুদ্ধসংক্রান্ত তথ্য ও ছবি প্রচারে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে দুবাই কর্তৃপক্ষ। এই পদক্ষেপ শহরটির উন্মুক্ত আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২৫ বছর বয়সী ওই বিমানকর্মী দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একটি ড্রোন হামলার ক্ষয়ক্ষতির ছবি হোয়াটসঅ্যাপের একটি ব্যক্তিগত গ্রুপে শেয়ার করেন। একই সঙ্গে তিনি সহকর্মীদের কাছে জানতে চান, বিমানবন্দর দিয়ে যাতায়াত করা নিরাপদ কি না।

এরপর কর্তৃপক্ষ তার মোবাইল ফোন তল্লাশি চালিয়ে সাইবার অপরাধ আইনে মামলা করে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড এবং প্রায় ৫০ হাজার ডলার জরিমানার আশঙ্কা রয়েছে।

মানবাধিকার সংগঠন ‘ডিটেইনড ইন দুবাই’-এর তথ্য অনুযায়ী, সংঘাত শুরু হওয়ার পর থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ছবি বা ভিডিও ধারণ ও শেয়ার করার অভিযোগে প্রায় ৭০ জন ব্রিটিশ নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে পর্যটক, প্রবাসী ও বিমান সংস্থার কর্মীরাও রয়েছেন। অভিযোগ, তারা জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কনটেন্ট প্রচার করেছেন।

এদিকে পৃথক এক ঘটনায় ৬০ বছর বয়সী এক ব্রিটিশ পর্যটককেও ড্রোন হামলার দৃশ্য ধারণের জন্য আটক করা হয়েছে, যদিও তিনি পুলিশের অনুরোধে ভিডিওটি তাৎক্ষণিকভাবে মুছে ফেলেছিলেন।

সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল সতর্ক করে বলেছেন, সংকটের সময়ে এ ধরনের ছবি বা তথ্য শেয়ার করলে তাৎক্ষণিকভাবে ফৌজদারি জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। তবে সমালোচকদের মতে, এই কঠোরতা প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক তৈরি করছে, যা দুবাইয়ের অর্থনীতি ও আন্তর্জাতিক আকর্ষণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সংস্থাটির প্রধান নির্বাহী রাধা স্টির্লিং বলেন, অনলাইনে যুদ্ধসংক্রান্ত অসংখ্য ছবি ও ভিডিও থাকায় অনেকেই সেগুলো শেয়ার করাকে নিরাপদ মনে করেন। কিন্তু আমিরাতের ক্ষেত্রে এই ধারণা ঝুঁকিপূর্ণ হতে পারে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর