Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

তাসকিনের ৭ উইকেট, চ্যালেঞ্জিং লক্ষ্য রাজশাহীর

ডেস্ক সংবাদ

তাসকিনের ৭ উইকেট, চ্যালেঞ্জিং লক্ষ্য রাজশাহীর

হার দিয়ে বিপিএলের ১১তম আসর শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নেমেছে শাকিব খানের দল। আগে ব্যাট করে এনামুল-ইয়াসিরদের ১৭৫ রানের লক্ষ্য দিয়েছে লিটন-তামিমরা। এই ম্যাচে ৭ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ, যা বিপিএল ইতিহাসের সেরা বোলিং।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ঢাকা। দলীয় ১২ রানে ২ উইকেট হারায় দলটি। ৫ বলে শূন্য রান করে লিটন আউট হলে ১০ বলে ৯ রান করে তার দেখানো পথে হাঁটেন আরেক ওপেনার তানজিদ তামিম।
তিনে ব্যাট করতে নেমে শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে ঢাকা শিবিরে হাল ধরেন স্টিফেন এসকেনজি। তবে ফিফটি তুলতে পারেননি তিনি। ২৯ বলে ৪৬ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর পিচে এসে বলে বলে বাউন্ডারি মারতে থাকেন থিসারা পেরেরা। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৯ বলে ২১ রান করে বাউন্ডারি লাইনে কাঁটা পড়েন তিনি।
তবে এক প্রান্ত আগলে রেখে ৪১ বলে ফিফটি তুলে নেন শাহাদত। কিন্তু পরের বলেই ক্যাচ আউট হন তিনি। এরপর ৩ বলে ১ রান করে আউট হন চতুরাঙ্গা ডি সিলভা। শেষ দিকে ব্যাট চালাতে থাকেন সুভম রঞ্জনি। শেষ দিকে আলাউদ্দিন বাবু (১৩), মুকিদুল ইসলাম (০) এবং রঞ্জনি ২৪ রানে আউট হলেও ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানের লড়াকু পুঁজি পায় ঢাকা।
রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৭ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। এ ছাড়াও মোহর শেখ ও হাসান মুরাদ একটি করে উইকেট শিকার করেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা

সম্পর্কিত খবর