Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নিতে জর্ডানে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল

ডেস্ক সংবাদ

ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে জর্ডানে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার (২৬ মে) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে বাহরাইন হয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) আম্মানে পৌঁছায় দলটি।

জর্ডানে আয়োজিত এ টুর্নামেন্টে স্বাগতিক জর্ডান ছাড়াও অংশ নিচ্ছে ইন্দোনেশিয়া। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৩১ মে ইন্দোনেশিয়ার বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচ ৩ জুলাই জর্ডানের বিপক্ষে।

এ দুটি দল কাগজে-কলমে ও অভিজ্ঞতায় বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও আসন্ন এএফসি নারী এশিয়ান কাপ কোয়ালিফায়ারকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এই টুর্নামেন্টকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ দল। কোয়ালিফায়ারে বাংলাদেশের প্রতিপক্ষ মায়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান।

ত্রিদেশীয় সিরিজের জন্য রোববার (২৫ মে) ঘোষিত ২৩ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা পাঁচ সিনিয়র খেলোয়াড়—সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মাতসুশিমা সুমাই।

বাংলাদেশ দল:
রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র ও জুনিয়র, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, তহুরা খাতুন, আফঈদা খন্দকার, সাগরিকা, শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, সুরভী আকন্দ প্রীতি, সুলতানা, মেঘলা রানী রায়, জয়নব বিবি রিতা, হালিমা আক্তার, নবিরন খাতুন, ফেরদৌসি আক্তার সোনালী, উমহেলা মারমা ও শান্তি মারদি।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর