Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

দক্ষিণ পর্তুগালে ছুটি কাটাতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় ব্রিটিশ পরিবারের করুণ মৃত্যু

ডেস্ক সংবাদ

দক্ষিণ পর্তুগালে ছুটি কাটাতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ব্রিটেনের থেটফোর্ড শহরের একটি পরিবারের চার সদস্যসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার পর্তুগালের আলেন্তেজো অঞ্চলের কাস্ত্রো ভার্দে শহরের কাছে IP2 মহাসড়কে।
নিহতদের মধ্যে রয়েছেন ৫৫ বছর বয়সী ডোমিঙ্গোস সেরানো, তার স্ত্রী মারিয়া (৫১), এবং তাদের ২০ বছর বয়সী যমজ দুই ছেলে—আফনসো ও ডোমিঙ্গোস জুনিয়র। যমজদের একজনের বান্ধবী, ১৯ বছর বয়সী এক তরুণী এবং দুর্ঘটনায় জড়িত অপর গাড়ির ২৬ বছর বয়সী চালকও ঘটনাস্থলেই প্রাণ হারান।
পরিবারটি পর্তুগালের ফারো থেকে মুরাও নামক শহরে যাচ্ছিল, যেখানে তারা নিয়মিত ছুটি কাটাত। যদিও তারা যুক্তরাজ্যের বাসিন্দা ছিলেন, স্কাই নিউজ জানিয়েছে, তাদের পাসপোর্ট অনুযায়ী তারা ব্রিটিশ নাগরিক নাও হতে পারেন।
নরফোকের থেটফোর্ডে বসবাসকারী এ পরিবার মূলত পর্তুগালের মুরাও শহরের বাসিন্দা ছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনার পর মুরাও পৌরসভা নিহতদের মৃত্যু নিশ্চিত করে দুই দিনের শোক ঘোষণা করেছে এবং সমস্ত সরকারি কার্যক্রম ও অনুষ্ঠান বাতিল করেছে।
এক বিবৃতিতে মুরাও পৌরসভা জানায়, “এই হৃদয়বিদারক ঘটনায় পৌরসভা গভীর শোক প্রকাশ করছে এবং নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।”
পরিবারটির দুই ছেলে, আফনসো ও ডোমিঙ্গোস, থেটফোর্ড টাউন ফুটবল ক্লাবের অনূর্ধ্ব-১৮ দলে খেলতেন। ক্লাবটি সামাজিক মাধ্যমে এক বার্তায় গভীর শোক প্রকাশ করে বলেছে, “এই সুন্দর পরিবারের মৃত্যু স্থানীয় সম্প্রদায়ের মধ্যে এক বিশাল শূন্যতা সৃষ্টি করেছে। তারা চলে গেছেন, কিন্তু তাদের কখনও ভুলে যাওয়া হবে না।”
এদিকে পর্তুগাল পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের কারণেই প্রাণঘাতী দুর্ঘটনাটি ঘটে।

সূত্র: দ্য গার্ডিয়ান, স্কাই নিউজ

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর