Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ দেশে আসলেও সিলেটে নেওয়া হবে না

ডেস্ক সংবাদ

মালয়েশিয়ায় উচ্চশিক্ষার জন্য গিয়ে মৃত্যুবরণ করা সিলেটের তরুণ কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ মঙ্গলবার দেশে পৌঁছাবে। তবে তাকে সিলেটে আনা হবে না; সরাসরি নেওয়া হবে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়ি গ্রামের বাড়িতে।

রবিবার (১৬ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান দ্বীপের ছোট ভাই দিবাকর দাস ধ্রুব। তিনি লিখেন,
“আমার ভাই দীপঙ্কর দাস দ্বীপ আগামী মঙ্গলবার দুপুরে আমাদের গ্রামের বাড়ি পুটিজুড়ী (মন্ডল কাপন), বাহুবল, হবিগঞ্জে পৌঁছবে। ভাই ফিরছে, কিন্তু আর জীবনের পথে নয়… চিরঘুমের নীরবতায়।”

গত বুধবার ভোরে মালয়েশিয়ার একটি হাসপাতালে মাত্র ২১ বছর বয়সে মারা যান দ্বীপ। এক মাস আগে উচ্চশিক্ষার জন্য তিনি মালয়েশিয়া যান। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে কুয়ালালামপুরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৫টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সিলেট শহরের গোপালটিলা এলাকায় বসবাস করলেও দ্বীপের স্থায়ী বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়িতে। বাবা দিব্যোজ্যোতি দাসের দুই ছেলের মধ্যে তিনি ছিলেন বড়।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোক নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অসংখ্য মানুষ তরুণ এই কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যুতে সমবেদনা প্রকাশ করছেন।

দীপঙ্কর দাস দ্বীপ ফেসবুকে মা ও পরিবারকে নিয়ে তৈরি করা হাস্যরসাত্মক ভিডিওর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন এবং অল্প সময়েই দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর