Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

দুবাইয়ে লটারিতে কোটি টাকা জিতলেন দুই বাংলাদেশি

ডেস্ক সংবাদ

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিগ টিকিট লটারির সর্বশেষ সাপ্তাহিক ড্র-তে দুই বাংলাদেশি ভাগ্যবান বিজয়ী হয়েছেন। প্রতিজন পেয়েছেন ১ লাখ ৫০ হাজার দিরহাম করে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ লাখ ৫৮ হাজার টাকার সমান। অর্থাৎ, দুইজন মিলিয়ে পেয়েছেন প্রায় এক কোটি টাকা।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বিজয়ীদের একজন হলেন ৫২ বছর বয়সী আবু মনসুর আলী আহমেদ। ফুজাইরাহতে তার একটি গাড়ির ওয়ার্কশপ রয়েছে। তিনি ১৯৯২ সাল থেকে আমিরাতে বসবাস করছেন। একই বছর শুরু হয় বিগ টিকিট লটারি, যা সম্পর্কে তিনি বন্ধুদের মাধ্যমে জানতে পারেন। সেই থেকে প্রতি মাসেই ২০ জনের একটি দলের সঙ্গে মিলে লটারি কিনতেন তিনি।

মনসুর বলেন, লটারি জেতার খবর পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এখনো ঠিক করেননি এই অর্থ কীভাবে ব্যয় করবেন, তবে আবারও বিগ টিকিট ড্র-তে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

আরেকজন বিজয়ী হলেন কাতার প্রবাসী ৩০ বছর বয়সী রহমত উল্লাহ। তিনি একটি প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কর্মরত। মাত্র ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন এবং এরপর থেকে পাঁচ বন্ধুর একটি দল গঠন করে নিয়মিত টিকিট কিনে আসছিলেন।

রহমত বলেন, “আমি খুবই খুশি। বিগ টিকিট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।” তিনি জানিয়েছেন, পুরস্কারের অর্থ দিয়ে নিজের একটি ব্যবসা শুরু করতে চান, যা বহুদিনের স্বপ্ন।

বাংলাদেশিদের পাশাপাশি এ ড্র-তে আরও তিনজন ভারতীয়ও বিজয়ী হয়েছেন বলে জানিয়েছে গালফ নিউজ।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর