Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

দেব-শুভশ্রীর গাড়ির নম্বরে অদ্ভুত মিল! কাকতালীয়, না কি ‘এমনি’?

ডেস্ক সংবাদ

নজরুল মঞ্চে ‘ধূমকেতু’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে চলে এল দুই প্রাক্তন প্রেমিক জুটি—দেব এবং শুভশ্রীর গাড়ির নম্বর! শুধু তাই নয়, সেই নম্বর মিল থেকে শুরু করে পুরনো সংলাপ—সব মিলিয়ে জমে উঠল এক ‘কাকতালীয় রহস্য’।

নায়ক দেবের গাড়ির শেষ চারটি সংখ্যা: ৪২৪২—যার যোগফল দাঁড়ায় ৬। আর অন্যদিকে, শুভশ্রীর গাড়ির শেষ চারটি সংখ্যা: একটি ৬ এবং বাকি তিনটি ০, যোগফল তাও ৬।
দুই তারকার গাড়ির এই মিলন্তি যেন এক অদ্ভুত বার্তা বহন করছে!

অনুষ্ঠানে এই নিয়ে শুরু হয় আলোচনা। এক অনুরাগীর মন্তব্য, “দেব-শুভশ্রীর সম্পর্ক আজ অতীত হলেও, প্রকৃতি বুঝি এখনও তাঁদের মধ্যে এক অদৃশ্য যোগসূত্র রেখেছে।”

স্টেজে উঠে পুরনো এক সংলাপ ঘিরেও হাসির রোল। একটি ছবির দৃশ্যে শুভশ্রী বলেন, “আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে?” দেব জবাব দেন, “কেন?” — শুভশ্রীর উত্তর, “এমনি।”
আর ঠিক এই ‘এমনি’-ই সেই শব্দ, যা বারবার ঘুরেফিরে এসেছে দেবের সোশ্যাল মিডিয়ার পোস্টে। বছরের পর বছর, দেবের বহু ছবির ক্যাপশনে ছিল এই একটাই শব্দ: “এমনি”।

অনুরাগীরা তাই আর দেরি করেননি—দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন। কেউ কেউ বলছেন, “সবই কাকতালীয় নয়, এর পিছনে অন্য কিছু থাকতে পারে!”

তবে দেব মজার ছলেই জানিয়ে দেন, ‘এমনি’ শব্দের ব্যবহার একান্তই তাঁর নিজস্ব ভঙ্গি, শুভশ্রীর জন্য নয়।

তবুও প্রশ্নটা থেকেই যায়:
সবটাই কি কাকতালীয়? না কি, এই মিল ‘এমনি’ এমনি-ই নয়?

Print
Email

সর্বশেষ সংবাদ

‘আমার করের টাকা যায় কোথায়?’: এনএইচএসের স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুললেন লন্ডনের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির

সম্পর্কিত খবর