Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

দেশের আদালতে প্রথম কোনো ব্রিটিশ এমপির কারাদণ্ড

ডেস্ক সংবাদ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশন–দুদকের মামলায় ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দোষী সাব্যস্ত হয়েছেন। এ মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন। বাংলাদেশের আদালতে এটাই প্রথমবার, যখন কোনো ব্রিটিশ এমপি সাজাপ্রাপ্ত হলেন।

এর আগে ২৭ নভেম্বর প্লট দুর্নীতির আরও তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিটি মামলায় ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। নতুন মামলার রায়ে শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকও নতুন করে দণ্ডের মুখোমুখি হলেন। এ মামলায় প্রধান আসামি শেখ রেহানা, দ্বিতীয় আসামি টিউলিপ সিদ্দিক এবং তৃতীয় আসামি শেখ হাসিনা।

মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক ও বর্তমান বিভিন্ন কর্মকর্তা। এদের মধ্যে শুধু সাবেক রাজউক সদস্য খুরশীদ আলম কারাগারে আছেন; অন্যরা পলাতক, এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদক চলতি বছরের জানুয়ারিতে ছয়টি পৃথক মামলা করে। এর তিনটির রায় ইতোমধ্যে ঘোষণা হয়েছে। আজ ঘোষিত রায়টি চতুর্থ মামলা। এ মামলায় মোট ৩২ জন সাক্ষ্য দিয়েছেন।

অভিযোগপত্রে বলা হয়, সরকার প্রধান থাকার সময় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা গরিব পরিচয় দেখিয়ে অনিয়মের মাধ্যমে পূর্বাচল প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ছয়টি প্লট বরাদ্দ নেন, যা তাদের পাওয়ার যোগ্যতা ছিল না।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর