Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

দ্রুত অটোরিকশা নিয়ন্ত্রণ করতে হবে: ডিএমপি কমিশনার

ডেস্ক সংবাদ

দ্রুত অটোরিকশা নিয়ন্ত্রণ করতে হবে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, দ্রুত অটোরিকশা নিয়ন্ত্রণ না করলে শহরে ট্রাফিক অবস্থার আরও অবনতি হবে। অচিরেই মানুষ আর ঘর থেকে বের হতে পারবে না। ঘর থেকে বের হলেই দেখবে– শুধু অটোরিকশা আর অটোরিকশা।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র, জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, অটোরিকশার সংখ্যা দ্রুত বাড়ছে। এগুলোর লাইসেন্স নেই, ট্যাক্স নেই। অটোরিকশাকে সীমিত নাম্বারে আনতে হবে। তাদের লাইসেন্স ও ট্যাক্স ব্যবস্থার আওতায় আনতে হবে।
শেখ মো. সাজ্জাত আলী বলেন, চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এ কারণে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের দুর্ভোগ হচ্ছে। চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে। দুই-তিনদিনের মধ্যে তালিকা ধরে গ্রেফতার শুরু হবে।
ফুটপাতের হকারদের বিষয়ে তিনি বলেন, হকারদের একেবারে উচ্ছেদ করে দেয়া অমানবিক। তবে খেয়াল রাখতে হবে, যাতে মানুষ একপাশ দিয়ে হাঁটতে পারে। ট্রাফিকে ঝামেলা না হয়। এতো জনবসতির জন্য ২৫ ভাগ রাস্তা থাকা উচিত, কিন্তু আছে ৭ শতাংশ।
ডিএমপি কমিশনার বলেন, মোটরসাইকেল ঝুঁকিপূর্ণ বাহন। এক মোটরসাইকেলে দুই-তিনজন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মোটরসাইকেলকে ফ্যামিলি রাইড হিসেবে ব্যবহার বন্ধ করা হবে। যারা রাস্তা ব্যবহার করবেন, অবশ্যই শৃঙ্খলা মেনে চলবেন।
তিনি আরও বলেন, ঢাকায় ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে। ট্রাফিক আইন ভঙ্গকারীদের কোনো ছাড় দেয়া হবে না। শব্দদূষণ রোধে সড়ক আইনে পরিবর্তন আনার সুপারিশ করা হবে, যাতে সার্জেন্টরা ব্যবস্থা নিতে পারে।
তাবলিগ জামাতের সংঘর্ষের ব্যাপারে তিনি বলেন, তাবলিগ জামাত নিয়েও আমাদের বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তিনজন মানুষের প্রাণ গেলো। এর দায় কে নেবে? ইসলামে এর কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর