Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

নামের ভুলে কারাবন্দি, অবশেষে ঘরে ফিরলেন আমান ছৈয়াল

ডেস্ক সংবাদ

নামের ভুলের জটিলতায় কারাবন্দি হওয়া ভ্যানচালক আমান ছৈয়াল অবশেষে মুক্তি পেয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে চাঁদপুর কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই অশ্রুসজল চোখে তাকে বরণ করে নেন স্ত্রী ও সন্তানরা।

চাঁদপুর শহরের দর্জিঘাট এলাকার মোল্লা বাড়িতে ভাড়া থাকেন আমান। একটি ভুল নামের মিল তাকে এক মাসের কষ্ট, দৌড়ঝাঁপ ও মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে দেয়।

এর আগে বৃহস্পতিবার (২০ নভেম্বর) চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন পর্যালোচনা করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ শুধু জামিনই নয়, আমান ছৈয়ালকে পুরো মামলাটি থেকে অব্যাহতি দেন।

আমানের আইনজীবী অ্যাডভোকেট হারুনুর রশিদ জানান, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, “অমানের শুধু নামের মিল ছিল, অন্য কোনো তথ্য আসামির সঙ্গে মেলেনি। তবুও ভুলবশত তাকে কারাবন্দি হতে হয়।”

এক মাস ধরে স্বামীর মুক্তির জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়ানো আমানের স্ত্রী বলেন, “কারও সহায়তা পাইনি। শেষ পর্যন্ত জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের কাছে গেলে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন।”

মুক্তি পেয়ে আবেগাপ্লুত আমান ছৈয়াল বলেন, “এত দ্রুত বের হতে পারব কখনো ভাবিনি।”

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, নামের ভুলের কারণে কাউকে আটক করা হলে পুনঃতদন্তের নির্দেশ দেওয়া হয়। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি যাচাই করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়। এরপর আদালত আমানকে মুক্তি দেন।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আমান ছৈয়ালকে গ্রেপ্তার দেখানো হয়। অথচ মামলার এজহারের আসামি ১৮৫ নম্বর ‘আমান’ আসলে জেলা ছাত্রলীগের সহসভাপতি এবং দীর্ঘদিন ধরে পলাতক।
১৮ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনে বিষয়টি প্রচারিত হলে প্রশাসন নড়েচড়ে বসে।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর