Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

নারী সহকর্মীর এআই- দিয়ে তৈরী আপত্তিকর ছবি শেয়ার: বরখাস্ত যুক্তরাজ্যের রিফর্ম ইউকে কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য

নারী সহকর্মীর এআই-উত্পাদিত আপত্তিকর ছবি শেয়ার: বরখাস্ত যুক্তরাজ্যের রিফর্ম ইউকে কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য
ডেস্ক সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে নারী সহকর্মীর এআই (AI) দিয়ে তৈরি একটি আপত্তিকর ও অবমাননাকর ছবি পোস্ট করার দায়ে যুক্তরাজ্যের সাফোক কাউন্টি কাউন্সিলের সিনিয়র ক্যাবিনেট পদ থেকে বরখাস্ত হয়েছেন রিফর্ম ইউকে দলের রাজনীতিক ক্রিস হাডসন। সোমবার এক্স (সাবেক টুইটার)-এ এই ছবি প্রকাশের পর কাউন্সিল অঙ্গনে তীব্র বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হলে তাকে হাইওয়ে অ্যান্ড ট্রান্সপোর্ট বিষয়ক সিনিয়র ক্যাবিনেট পদ থেকে অপসারণ করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

প্রকাশিত ছবিতে হাডসনের সহকর্মী এবং একই কাউন্সিলের কোস্টাল অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক হেলথ বিষয়ক সদস্য জুন মামারিকে আপত্তিকর পোশাকে উপস্থাপন করা হয়, যার উদ্দেশ্য ছিল স্থানীয় স্কুল নার্সদের সংক্রান্ত একটি বিষয়ে প্রচারণা চালানো। গ্রিন পার্টি, কনজারভেটিভ এবং লেবার পার্টির বিরোধী কাউন্সিলররা এই ধরনের অসংবেদনশীল ও যৌন অবমাননাকর এআই ছবির তীব্র নিন্দা জানিয়েছেন। তারা একে নারী জনপ্রতিনিধি ও নারী কর্মীদের পেশাগত মর্যাদার ওপর হামলা এবং ডিজিটাল নিরাপত্তার চরম লঙ্ঘন বলে আখ্যা দেন।

ঘটনার দায় স্বীকার করে হাডসন দাবি করেছেন, তার উদ্দেশ্য খারাপ ছিল না এবং তিনি একটি ব্যঙ্গাত্মক বা “গার্ল পাওয়ার” আঙ্গিকে বিষয়টি তুলে ধরতে চেয়েছিলেন। তিনি সবার কাছে ক্ষমা চেয়েছেন এবং ছবিটি অশ্লীল ছিল না বলে দাবি করার পাশাপাশি কাউকে ক্ষুণ্ন করার উদ্দেশ্য ছিল না বলেও জানান। তবে রিফর্ম ইউকে-র কাউন্টি কাউন্সিল নেতা মাইকেল হাডউইন হাডসনকে অবিলম্বে পদ থেকে অপসারণ করে তার জায়গায় নতুন ক্যাবিনেট সদস্য হিসেবে প্যাট মুলকাহিকে নিয়োগের নিশ্চিত বার্তা দিয়েছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

দাসপ্রথার জন্য যুক্তরাজ্যের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনায় করদাতাদের অতিরিক্ত খরচ হবে না: পররাষ্ট্রমন্ত্রী এড মিটলি ব্যান্ড

দীর্ঘ বিতর্ক ও ১১২ মিলিয়ন পাউন্ড জরিমানা পরিশোধের পর যুক্তরাজ্যে জোরপূর্বক প্রি-পে প্রিপেইড মিটার বসানো শুরু করছে ব্রিটিশ গ্যাস

এক যাত্রীর টায়ার বদলে দিয়ে রিজিওনাল ‘ট্যাক্সি হিরো’ পুরস্কার জিতলেন পিটারববরোর চালক শফিক আহমেদ
এক যাত্রীর টায়ার বদলে দিয়ে রিজিওনাল ‘ট্যাক্সি হিরো’ পুরস্কার জিতলেন পিটারববরোর চালক শফিক আহমেদ
এক যাত্রীর টায়ার বদলে দিয়ে রিজিওনাল ‘ট্যাক্সি হিরো’ পুরস্কার জিতলেন পিটারববরোর চালক শফিক আহমেদ
নারী সহকর্মীর এআই-উত্পাদিত আপত্তিকর ছবি শেয়ার: বরখাস্ত যুক্তরাজ্যের রিফর্ম ইউকে কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য
নারী সহকর্মীর এআই- দিয়ে তৈরী আপত্তিকর ছবি শেয়ার: বরখাস্ত যুক্তরাজ্যের রিফর্ম ইউকে কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য
নারী সহকর্মীর এআই- দিয়ে তৈরী আপত্তিকর ছবি শেয়ার: বরখাস্ত যুক্তরাজ্যের রিফর্ম ইউকে কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য
ধর্ষণ ও যৌন নিপীড়নসহ ৩৫টি অপরাধের অভিযোগে রিফর্ম ইউকে নেতা জর্জ ম্যাডগউইক অভিযুক্ত

শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়া বন্ধ করেছে ঢাকার সুইডিশ দূতাবাস: সব যোগাযোগ সুইডিশ মাইগ্রেশন এজেন্সিতে

সম্পর্কিত খবর