Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

নিউ ইয়র্কের রুজভেলট আইল্যান্ডে শাকিব-বুবলি

ডেস্ক সংবাদ

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। তার সঙ্গে রয়েছেন ছেলে বীর এবং বীরের মা, অভিনেত্রী শবনম বুবলি। তাদের একসাথে দেখা যাওয়ার পর থেকেই ভক্তদের মনে নানা প্রশ্ন—কেন হঠাৎ একসঙ্গে যুক্তরাষ্ট্রে?

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মূলত বীরকে একটি স্মরণীয় মুহূর্ত উপহার দিতেই এই সফর। তবে, এর পেছনে রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ—গ্রীন কার্ড প্রক্রিয়া।

বর্তমান মার্কিন অভিবাসন নীতিমালা অনুযায়ী, সন্তানের গ্রীন কার্ড আবেদন প্রক্রিয়ায় জীবিত বাবা-মায়ের উপস্থিতি এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া আবশ্যক। যেহেতু শাকিব খান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের গ্রীন কার্ডধারী, তিনি নিজে উপস্থিত থেকে আবেদন করলে বীরের জন্য প্রক্রিয়াটি সহজ হবে। তাছাড়া বীরের জন্মও হয়েছে যুক্তরাষ্ট্রে, ফলে সে অভিবাসন সুবিধায় এগিয়ে থাকবে।

শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শুধুমাত্র বীরের ভবিষ্যতের কথা চিন্তা করেই এই উদ্যোগ এবং সফর। তাদের মধ্যে ব্যক্তিগত কোনো সম্পর্কের পুনরায় শুরু হচ্ছে—এমন ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন।

সূত্রটি আরও জানিয়েছে, বুবলি ও বীর আলাদা হোটেলে অবস্থান করছেন, আর শাকিব থাকছেন তার নিউ ইয়র্কপ্রবাসী বন্ধুদের বাসায়। তারা স্পষ্ট করে বলেন, “এসব গুজব ও মনগড়া গল্পের কোনো সত্যতা নেই। বুবলির সঙ্গে শাকিব খানের সম্পর্ক শুধুই তাদের সন্তানের সূত্রে, যেমনটি জয়-এর বেলাতেও।”

Print
Email

সর্বশেষ সংবাদ

‘আমার করের টাকা যায় কোথায়?’: এনএইচএসের স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুললেন লন্ডনের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির

সম্পর্কিত খবর