Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

পবিত্র আল-আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলিদের হামলা

ডেস্ক সংবাদ

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদের প্রাঙ্গণে উগ্র ইসরাইলি উগ্রপন্থিরা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে। সোমবার (২৬ মে) জেরুজালেম দিবস উপলক্ষে এই হামলা ঘটে, যখন তারা মসজিদের প্রাঙ্গণ ও জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) কার্যালয়ে প্রবেশ করে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব জেরুজালেমের মুসলিম অধ্যুষিত এলাকায় একটি মিছিলের সময় কিছু উগ্রপন্থি ইসরাইলি ‘আরবদের মৃত্যু হোক’ এবং ‘তোমাদের গ্রাম জ্বলে যাক’ স্লোগান দেয়। মিছিলের মধ্যে ছিলেন ইসরাইলের নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরসহ কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা।

১৯৬৭ সালে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে এবং তারপর থেকে শহরটি ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে। প্রতি বছর ২৬ মে ‘জেরুজালেম দিবস’ হিসেবে পালিত হয় এবং এই দিনে একটি মিছিল অনুষ্ঠিত হয়।

এক প্রত্যক্ষদর্শী জানায়, স্থানীয় সময় দুপুরে পুরাতন শহরে ইসরাইলিরা সহিংসতা শুরু করে, মুসলিম অধ্যুষিত দোকানপাটে ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়। একদল তরুণ অবৈধ বসতি স্থাপনকারী একজন ফিলিস্তিনি নারী ও একজন সাংবাদিককে থুতু দেয়, যদিও ইসরাইলি পুলিশ কাছাকাছি থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি।

ইসরাইলি পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং এখন পর্যন্ত কোনো গ্রেফতারের খবর পাওয়া যায়নি। অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের অবৈধ বসতিগুলো আন্তর্জাতিক আইনে অবৈধ বলে বিবেচিত।

গত মন্ত্রিসভার বৈঠকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জেরুজালেমকে ‘ঐক্যবদ্ধ’ রাখার অঙ্গীকার করেছেন।

অপরদিকে, পশ্চিম তীরের ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদাইনাহু এই হামলা ও বেন-গভিরের আল-আকসা সফরের নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, গাজায় ইসরাইলের চলমান যুদ্ধ ও এই ধরনের উস্কানিমূলক ঘটনা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর