Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

পরিবেশবান্ধব স্থাপত্যে ইউরোপের অনন্য নিদর্শন ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদ

ডেস্ক সংবাদ

ইংল্যান্ডের ক্যামব্রিজ শহরে অবস্থিত ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদ আধুনিক স্থাপত্যশৈলী ও পরিবেশ সচেতন প্রযুক্তির এক ব্যতিক্রমী সংমিশ্রণ। প্রাকৃতিক উপকরণ, টেকসই নির্মাণনীতি ও নবায়নযোগ্য শক্তির ব্যবহারের মাধ্যমে এই মসজিদটি পরিবেশবান্ধব উপাসনালয়ের উদাহরণ হিসেবে পরিচিতি পেয়েছে বিশ্বজুড়ে।

মসজিদটিতে সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং বৃষ্টির পানি সংগ্রহ ও পুনর্ব্যবহারযোগ্য পদ্ধতির মাধ্যমে পানির অপচয় রোধ করা হয়েছে। এতে প্রাকৃতিকভাবে বাতাস চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে, যা গ্রীষ্মে শীতলতা এবং শীতে উষ্ণতা ধরে রাখতে সহায়তা করে।

স্থাপত্যের ক্ষেত্রে ইটের পরিবর্তে ব্যবহার করা হয়েছে ১৬টি বিশাল আকারের গাছের খুঁটি, যা ছাদের কাঠামো ধারণ করছে। উপরের অংশে বাঁশ, কাঠ ও মার্বেলের সমন্বয়ে তৈরি অভ্যন্তর নকশা মসজিদকে দিয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ও নান্দনিক দৃঢ়তা।

একসাথে এক হাজার মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন। এছাড়াও নারী মুসল্লিদের জন্য নির্দিষ্ট নামাজের স্থান, একটি কনফারেন্স হল, ছোট ক্যাফে, শিশুদের খেলার জায়গা ও প্রশিক্ষণ কেন্দ্র মসজিদের ভেতরেই রয়েছে।

ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, এটি ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক সংযোগ এবং পরিবেশ-সচেতন পর্যটনের কেন্দ্র হিসেবেও বিবেচিত হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও ঐতিহ্যবাহী নকশার অপূর্ব সমন্বয়ে নির্মিত এই মসজিদ ইউরোপে টেকসই স্থাপত্যের নতুন মানদণ্ড স্থাপন করেছে।

সূত্র: সামাজিক মাধ্যম

Print
Email

সর্বশেষ সংবাদ

bc4a9bed-8525-475a-9605-5b6368a3b546
আগামী ২২শে নভেম্বর মে-ফেয়ার হলে ২য় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠান: সুযোগ কাজে লাগাতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নির্বাচন সম্পন্ন: সভাপতি গুলজার খান, সাধারণ সম্পাদক মহব্বত শেখ

করোনাকালে পিপিই সাপ্লাই দেওয়ার কথা বলে ৫ মিলিয়ন পাউন্ডের বেশি সরকারী ঋণ আত্মসাত: স্বামী-স্ত্রীসহ তিনজনের জেলদন্ড

ইংল্যান্ডে অগ্নিকান্ডের তদন্তকাজে সাফল্যের স্বীকৃতি পেল দুই কুকুর

ইংল্যান্ডের নটিংহ্যাম শহরে পুলিশ অফিসার গুলিবিদ্ধ

ব্রিটেনে মুসলিম চ্যারিটি সংগঠনগুলোর প্রতি কঠোর হচ্ছে সরকার

সম্পর্কিত খবর