Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

পর্যটন প্রচারে কেরালার নতুন চমক: ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান

ডেস্ক সংবাদ

দক্ষিণ ভারতের পর্যটনস্বর্গ কেরালা এবার ভিন্নমাত্রার এক প্রচারণায় পা ফেলেছে। নারকেলবন ঘেরা সৈকত আর নদীপথের মধ্যেই এবার আলোচনায় এসেছে ব্রিটিশ রয়্যাল নেভির একটি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান।

গত ১৪ জুন জরুরি অবতরণের পর থেকে বিমানটি কেরালার তিরুভনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে আছে। যদিও এটি একেবারেই অপ্রত্যাশিত ঘটনা ছিল, কেরালার পর্যটন বিভাগ সেটিকে পরিণত করেছে সৃজনশীল প্রচারণায়।

২ জুলাই, কেরালা পর্যটন বিভাগ একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি ছবি শেয়ার করে, যেখানে দেখা যায় রানওয়েতে নারকেল গাছের মাঝে দাঁড়িয়ে রয়েছে যুদ্ধবিমানটি। এই ছবিটি দ্রুতই ভাইরাল হয়।

কেরালার পর্যটন সচিব বিজু কে. বলেন, “এটি নিছক রসিকতা হলেও আমাদের পর্যটন প্রচারণার অন্যতম সৃজনশীল দিক হয়ে উঠেছে।”

এই প্রচারণার উৎস মূলত একটি ব্যঙ্গাত্মক ওয়েবসাইট ‘দ্য ফ্যাক্সি’। তারা মজার ছলে বলেছে, যুদ্ধবিমানটি কেরালাকে ‘ফাইভ স্টার’ রেটিং দিয়েছে এবং ‘এখান থেকে যেতে চাই না’ বলেছে। পর্যটন বিভাগ এই রসিকতাকে নিজেদের প্রচারণার অংশ বানিয়ে নেয়।

ব্র্যান্ডিং সংস্থা স্টার্ক কমিউনিকেশনের পরিচালক রয় ম্যাথিউ জানান, “যদিও বিভাগটি সরকারি, তবে প্রচারণায় আমরা সৃজনশীলতা ও উদ্ভাবনাকে গুরুত্ব দিচ্ছি।”

২০২৪ সালে কেরালায় ভ্রমণ করেছে ২ কোটিরও বেশি পর্যটক। সমুদ্রসৈকত, ক্লাসিক্যাল নৃত্য, মন্দির উৎসব এবং খাবারের বৈচিত্র্য কেরালাকে অনন্য করে তোলে।

ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, তারা যুদ্ধবিমানটির মেরামত ও প্রত্যাবর্তনে সহায়তা করছে। এফ-৩৫ যুদ্ধবিমানটি আরব সাগরের ওপর দিয়ে উড়ার সময় যান্ত্রিক সমস্যার কারণে তিরুভনন্তপুরমে নামতে বাধ্য হয়।

ব্রিটিশ হাই কমিশনের এক মুখপাত্র জানিয়েছেন, বিমানটি রক্ষণাবেক্ষণ কেন্দ্রে সরানোর পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞ দল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি যুক্তরাজ্য থেকে আসার পর তা হ্যাঙ্গারে নেওয়া হবে।

এফ-৩৫ বিমানটিকে ঘিরে কেরালার এই ব্যতিক্রমী প্রচারণা এখন সোশ্যাল মিডিয়াতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সূত্র: রয়টার্স

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর