Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

প্রতিবন্ধীদের জন্য এলো ভিডিও চ্যাটের সুবিধা

প্রতিবন্ধীদের
ডেস্ক সংবাদ

প্রতিবন্ধী গ্রাহকদের সেবায় নতুন মাত্রা যোগ করেছে দেশের শীর্ষস্থানীয় ফোরজি এবং মোবাইল নেটওয়ার্ক সেবা প্রদানকারী কোম্পানি রবি। ওয়েবসাইটে প্রয়োজনীয় আপডেট এবং সেবা প্রদানের ক্ষেত্রে গ্রাহকবান্ধব ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সারা দেশে বিশেষ চাহিদাসম্পন্ন গ্রাহকদের জন্য নির্বিঘ্ন সেবা নিশ্চিত করেছে অপারেটরটি।
এ উদ্যোগের অংশ হিসেবে রবির ওয়েবসাইটে বাক ও শ্রবণ প্রতিবন্ধী গ্রাহকদের জন্য ভিডিও চ্যাটের সুযোগ চালু করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে তারা ইশারা ভাষায় (সাইন ল্যাংগুয়েজ) প্রশিক্ষিত এজেন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সেবা গ্রহণ করতে পারবেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দেশের যেকোনো প্রান্ত থেকে এই সেবা গ্রহণ করা যাবে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় অপারেটরটি।
এছাড়া কম দৃষ্টিশক্তিসম্পন্ন গ্রাহকদের সুবিধার জন্য ওয়েবসাইটে ফন্টের আকার ও রং পরিবর্তনের ব্যবস্থা করা হয়েছে। এতে তাদের জন্য ব্রাউজিং করা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
শারীরিক প্রতিবন্ধী গ্রাহকদের জন্য ঘরে বসে সেবা গ্রহণের সুবিধাও চালু করেছে রবি। সেবাকেন্দ্রে পৌঁছাতে সমস্যায় পড়লে ০১৬৮৮৮৮৮৮২২ বা ১২১ নম্বরে কল করলেই তাদের বাড়িতে সেবা পৌঁছে দেবেন রবির কর্মীরা। এ সেবাটি বর্তমানে ঢাকা, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, কেরানীহাট, খাতুনগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও বরিশাল এলাকার গ্রাহকরা উপভোগ করতে পারবেন। এছাড়া রবি সারা দেশে মোট ১০৫টি সেবা কেন্দ্র থেকে শারীরিক প্রতিদ্বন্দ্বী গ্রাহকদের জন্য সেবা নিশ্চিত করে আসছে।
এই উদ্যোগ সম্পর্কে রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি বলেন, প্রতিবন্ধী গ্রাহকরা বিশেষ করে রাজধানীর বাইরের গ্রাহকরা প্রায়ই কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করতে পারেন না। শারীরিক প্রতিবন্ধকতা যেন কোনো গ্রাহকের সেবা পাওয়ার পথে বাধা হতে না পারে- সেটাই আমাদের উদ্দেশ্য। এ উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী প্রতিবন্ধী গ্রাহকরা উপকৃত হবেন বলে আমাদের বিশ্বাস।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর