Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ফিল্মি স্টাইলে নারীর টাকা ছিনতাই, এখনো অধরা দুর্বৃত্তরা

ডেস্ক সংবাদ

সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকায় দিনদুপুরে অটোরিকশা থামিয়ে ফিল্মি স্টাইলে এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে আসা ছয়জন দুর্বৃত্ত এ ছিনতাই সংঘটিত করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার দুপুরে হাউজিং এস্টেটের অভ্যন্তরীণ সড়কে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফুটেজে দেখা যায়, একটি অটোরিকশা সড়ক দিয়ে যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে করে ছয়জন ব্যক্তি এসে সেটির গতিরোধ করে। পরে তাদের একজন মোটরসাইকেল থেকে নেমে অটোরিকশার ভেতরে থাকা নারীর ব্যাগ টানতে শুরু করে। কিছুক্ষণ ধস্তাধস্তির পর ব্যাগটি ছিনিয়ে নিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় অটোরিকশা থেকে নেমে ওই নারীকে চিৎকার করতে দেখা যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা। তিনি একটি ব্যাংক থেকে নগদ অর্থ তুলে বাসায় ফিরছিলেন। ছিনতাইকারীরা তাঁর ব্যাগে থাকা টাকা ও চেক বইয়ের কয়েকটি পাতা নিয়ে যায়। তবে আনুষ্ঠানিক অভিযোগে তাঁর নাম প্রকাশ করা হয়নি।
ঘটনার পরপরই স্থানীয় সাবেক সিটি কাউন্সিলর ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশকে দেন। তিনি জানান, দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলা হয়েছে। তাঁর দাবি, ঘটনার ধরন দেখে মনে হচ্ছে ভুক্তভোগীর গতিবিধি সম্পর্কে আগে থেকেই তথ্য ছিল। এ ক্ষেত্রে ব্যাংক সংশ্লিষ্ট কারও সম্পৃক্ততা থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির বলেন, ছিনতাইয়ের ঘটনায় একটি মৌখিক অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে প্রকাশ্যে এ ধরনের ছিনতাইয়ের ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

‘আমার করের টাকা যায় কোথায়?’: এনএইচএসের স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুললেন লন্ডনের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির

সম্পর্কিত খবর