Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু

ডেস্ক সংবাদ

কুমিল্লায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুইজন স্কুলছাত্র ও দুইজন কৃষক রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মুরাদনগর উপজেলার কোরবানপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়ে দুই কৃষক নিহত হন। একই দিনে দুপুরে বরুড়া উপজেলার হরিপুর পয়ালগুচ্ছ গ্রামে ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে প্রাণ হারায় দুই স্কুলছাত্র।

নিহত কৃষকরা হলেন কোরবানপুর গ্রামের নিখিল দেবনাথ এবং পাশের দেওরা গ্রামের জুয়েল ভূঁইয়া। নিহত দুই স্কুলছাত্র হলেন পয়ালগুচ্ছ গ্রামের ফরহাদ হোসেন (১২) ও সাইমন হোসেন (১২)।

পুলিশ জানায়, মাঠে কাজ করার সময় বজ্রপাতের ফলে ঘটনাস্থলেই নিখিল ও জুয়েল মারা যান। অপরদিকে, ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হয় ফরহাদ ও সাইমন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক ও বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর