Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বজ্রপাতে দেশের ৫ জেলায় ১১ জনের মৃত্যু, আহত বহু

ডেস্ক সংবাদ

দেশজুড়ে বজ্রপাতের ভয়াবহতায় রোববার (১১ মে) ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও হবিগঞ্জে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। অধিকাংশই কৃষি কাজের সময় বজ্রপাতে মারা যান। আহত হয়েছেন আরও কয়েকজন।

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ জনের মৃত্যু

জেলার নাসিরনগর ও আখাউড়ায় পৃথক বজ্রপাতে ৫ জন নিহত হন।
নিহতরা হলেন—

  • আব্দুর রাজ্জাক (কালিকচ্ছ, সরাইল)

  • শামসুল হুদা (গোর্কণ, নাসিরনগর)

  • জাকিয়া বেগম (দুর্গাপুর, ভলাকুট)

  • সেলিম মিয়া (রুটি, আখাউড়া)

  • জামির খাঁ (বনগজ, আখাউড়া)

তারা সবাই মাঠে ধান কাটার সময় বা বাইরে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ হারান। এক শিশু খেলাধুলার সময় বজ্রপাতে মারা যায়।

কিশোরগঞ্জে ৩ কৃষকের মৃত্যু

ভৈরব, কুলিয়ারচর ও হোসেনপুর উপজেলায় বজ্রপাতে ৩ জন কৃষক নিহত এবং ১ জন আহত হয়েছেন।
নিহতরা:

  • ফয়সাল মিয়া (২৮), শ্রীনগর, ভৈরব

  • ফারুক মিয়া (৬৫), রসুলপুর, ভৈরব

  • কবির মিয়া (২৫), হাজারিনগর, কুলিয়ারচর
    আহত:

  • আবু বকর (৬০), আড়াইবাড়িয়া, হোসেনপুর (বর্তমানে চিকিৎসাধীন)

নওগাঁয় ১ কৃষক নিহত

মান্দা উপজেলার কুসুম্বা দিয়াড়াপাড়া গ্রামে ধান জড়াতে গিয়ে বজ্রপাতে জিল্লুর রহমান (৪০) নামের এক কৃষক নিহত হন। আহত হয়েছেন শফিকুল ইসলাম, যিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

চাঁপাইনবাবগঞ্জে ১ জন নিহত

সদর উপজেলার বুলনপুর গ্রামে কাইমুল (৪০) নামে এক কৃষক ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন।

হবিগঞ্জে ১ যুবকের মৃত্যু

আজমিরীগঞ্জ উপজেলার ডেমিকান্দি গ্রামে ড্রেনে গোসল করার সময় বজ্রপাতে মৃত্যু হয় সাজু মিয়া (২০)–এর।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর