Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের সভাপতি জিয়া , সেক্রেটারি আতিক, ট্রেজারার লিমন

ডেস্ক সংবাদ

বার্মিংহাম তথা মিডল্যান্ডসে কর্মরত মূলধারার বাংলা প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার পেশাদার সংবাদকর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস-এর কার্যকরী পরিষদ (২০২৬-২০২৭) এর নির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে সভাপতি হিসেবে জিয়া উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ আতিকুর রহমান এবং কোষাধ্যক্ষ হিসেবে মোহাম্মদ মোস্তফা লিমন নির্বাচিত হয়েছেন।

গত ১৯ এপ্রিল (রোববার) অনুষ্ঠিত সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচনে এ কার্যকরী পরিষদ গঠিত হয়। সভাপতি ও কোষাধ্যক্ষ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবায়দুল কবীর খোকনকে বিপুল ভোটে পরাজিত করে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ আতিকুর রহমান।

নবনির্বাচিত কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ তালিকা খুব শিগগিরই সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ যৌথভাবে প্রকাশ করবেন বলে জানানো হয়েছে।

এর আগে ক্লাবের মর্যাদাপূর্ণ দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ মারুফের সভাপতিত্বে এবং সদস্য সচিব আশরাফুল ওয়াহিদ দুলালের সঞ্চালনায় সভায় নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা কবীর উদ্দিন ও ছড়াকার-সাংবাদিক শফিকুর রহমান শাহজাহান। এছাড়া আহ্বায়ক কমিটির সদস্য সুহেল আহমদ চৌধুরী ও সৈয়দ নাদির আহমদ উপস্থিত ছিলেন।

সভায় নবগঠিত কমিটি বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস (বিপিসি)-এর কার্যক্রমকে আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে। সংগঠনের ঐতিহ্য ধরে রেখে পেশাদার সংবাদকর্মীদের প্রতিনিধিত্ব, মানোন্নয়ন এবং মর্যাদা সমুন্নত রাখতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর