Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বিএনএফ শিক্ষাবৃত্তি–২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ডেস্ক সংবাদ

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর আর্থিক সহযোগিতায় এবং রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরডব্লিউডিও)-এর বাস্তবায়নে সিলেট সদর উপজেলায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিএনএফ শিক্ষাবৃত্তি–২০২৬ প্রদান করা হয়েছে।

অদ্য ৮ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১১টায় লাক্কাতুরা আর.ডব্লিউ.ডি.ও বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সিলেট সদর উপজেলার খাদিমনগর ও টুকেরবাজার ইউনিয়নের চা-শ্রমিক সম্প্রদায়ের সন্তান এবং সিলেট সিটি করপোরেশনের বস্তি এলাকায় বসবাসরত দরিদ্র ও মেধাবী মোট ৫০ জন শিক্ষার্থীকে ১২তম পর্যায়ের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব অভিজিৎ কুমার পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিতেন সবর, পঞ্চায়েত সভাপতি, মালিনীছড়া চা বাগান; সবুজ তাতী, পঞ্চায়েত সভাপতি, খাদিম চা বাগান; সুহেল বিশ্বাস, পঞ্চায়েত সদস্য, লাক্কাতুরা চা বাগান; শ্যামলী গোয়ালা, লাক্কাতুরা চা বাগান এবং রেবা সিনহা, শিক্ষিকা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরডব্লিউডিও’র প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহ, প্রকল্প সমন্বয়কারী মো. জাহিদুল ইসলাম রশিদ, ফিল্ড অফিসার শায়েক আহমেদ ও সোনিয়া দারিং, সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষা বৃত্তি সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলছে এবং তাদের শিক্ষা জীবনে ইতিবাচক ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর