Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

‘বিব্রত’ আদালত, নাসির-তামিমার মামলা অন্য আদালতে পাঠানোর নির্দেশ

ডেস্ক সংবাদ

অন্যের স্ত্রীকে প্ররোচিত করে বিয়ে করা, ব্যভিচার ও মানহানির অভিযোগে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে দায়ের করা মামলা শুনতে বিব্রত হয়েছে আদালত। সোমবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মামলাটি অন্য আদালতে পাঠানোর নির্দেশ দেন।

এদিন নাসির ও তামিমার আত্মপক্ষ শুনানির জন্য আদালতে উপস্থিত ছিলেন। তাদের পক্ষে আইনজীবী আজিজুর রহমান দুলু দুটি আবেদন করেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত বলেন, ‘‘এটা একটি বিজি কোর্ট। এক মামলার শুনানি করতে যেই ধৈর্য প্রয়োজন, সেই সময় এ আদালতের কাছে নেই, ফলে অন্য মামলার ওপর প্রভাব পড়ছে।’’ আদালত জানান, তারা বিব্রতবোধ করছেন এবং মামলাটি অন্য কোর্টে পাঠিয়ে দিচ্ছেন, যাতে তাদের কোনো আপত্তি না থাকে। আইনজীবীরা জানায়, এতে তাদের কোনো আপত্তি নেই।

এরপর আদালত মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠিয়ে দেয়। সিএমএম আদালত পরে মামলাটি অন্য কোনো কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন।

এ মামলার সূত্রপাত ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি, যখন তামিমার আগের স্বামী রাকিব হাসান তাদের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এরপর ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পিবিআইর পুলিশ পরিদর্শক (নিরস্ত) শেখ মো. মিজানুর রহমান প্রতিবেদন জমা দেন, যেখানে তিনজনকে দোষী হিসেবে চিহ্নিত করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি কেবিন ক্রু তামিমার সঙ্গে রাকিবের বিয়ে হয় এবং তাদের একটি আট বছরের মেয়ে রয়েছে। তবে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও নাসিরের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাকিব বিষয়টি জানতে পারেন।

অভিযোগে উল্লেখ করা হয়, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী অবৈধ। তামিমা ও নাসিরের এই অনৈতিক সম্পর্কের কারণে রাকিব ও তার মেয়ের মানসিক অবস্থা চরমভাবে বিপর্যস্ত হয়েছে, এবং তাদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর