Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

বিমানবন্দরে নেমেই মৃত্যু, প্রবাসী নাজিমের জীবিত ফিরে আসা হলো না

ডেস্ক সংবাদ

ওমানপ্রবাসী মুহাম্মদ নাজিম উদ্দিন সিকদার (৪৫) অনেক আশা ও আনন্দ নিয়ে দেশে ফিরছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিমানবন্দরে অবতরণের পরপরই তিনি মৃত্যুবরণ করেন। জীবিত অবস্থায় আর বাড়ি ফেরা হলো না তার—ফিরলেন কেবল লাশ হয়ে।

মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কিছুক্ষণ পর, আনুমানিক সাড়ে ৭টার দিকে অসুস্থ হয়ে পড়েন নাজিম। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজিম উদ্দিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় হাছান সিকদারের পুত্র। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছোট ভাই হেফাজ উদ্দিন।

ভাইয়ের মৃত্যু সম্পর্কে হেফাজ উদ্দিন জানান, “তিনি মাঝেমধ্যেই দেশে আসতেন। এবারও আসার কথা জানিয়েছিলেন। কিন্তু এভাবে লাশ হয়ে ফিরবেন—তা ভাবিনি।”

প্রায় দেড় যুগ ধরে নাজিম উদ্দিন ওমান ও দুবাইয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। দুবাইয়ে তার একটি বোরকা (গার্মেন্টস) কারখানা রয়েছে, যেখানে বহু বাংলাদেশি কাজ করেন। এছাড়া, ওমানেও তার একটি রেস্টুরেন্ট চালু রয়েছে বলে জানা গেছে।

নাজিম উদ্দিনের আকস্মিক মৃত্যুর খবরে তার পরিবার, আত্মীয়স্বজন এবং এলাকার মানুষ শোকাভিভূত। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Print
Email

সর্বশেষ সংবাদ

‘আমার করের টাকা যায় কোথায়?’: এনএইচএসের স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুললেন লন্ডনের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির

সম্পর্কিত খবর