Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

বিয়ের সাজ নিতে গিয়ে দুর্ঘটনায় নববধূ, হাসপাতালে সিনেমার মতোই সম্পন্ন হলো বিয়ে

ডেস্ক সংবাদ

ভারতীয় সিনেমায় প্রায়ই দেখা যায়—বিয়ের আগমুহূর্তে ঘটে যায় আকস্মিক কোনো দুর্ঘটনা, তারপর হাসপাতালে শয্যাশায়ী নায়িকাকে বিয়ে করে নেন নায়ক। ঠিক তেমনই এক ঘটনা এবার বাস্তবে ঘটেছে ভারতের কেরালায়।

সব প্রস্তুতি শেষ, অপেক্ষা শুধু শুভক্ষণে বিয়ের মঞ্চে ওঠার। কিন্তু ঠিক সাজগোজ করতে যাওয়ার পথেই ঘটে যায় বড় দুর্ঘটনা। কুমারাকুমে বিয়ের সাজ নিতে যাওয়ার সময় নববধূর গাড়িটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়। গুরুতরভাবে আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এতে বিয়ে নিয়ে দেখা দেয় বড় অনিশ্চয়তা।

এমন পরিস্থিতিতেই সকলকে চমকে দিয়ে সিদ্ধান্ত নেন হবু বর। তিনি ঠিক করেন, বিয়ে পিছিয়ে না দিয়ে হাসপাতালে শয্যাশায়ী অবস্থাতেই বিয়ে করবেন নিজের জীবনসঙ্গিনীকে।

শুক্রবার কেরালার থাম্বলি এলাকায় নির্ধারিত বিয়েটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয় লেক সোর হাসপাতালে। চিকিৎসক, নার্স এবং দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে হাসপাতালের বেডেই সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। আর বাড়িতে থাকা পরিবার-স্বজনরা আয়োজন করে উদযাপন।

মানোরামা নিউজ জানায়, নববধূ সুস্থ হয়ে উঠলে পরবর্তীতে ঐতিহ্যবাহী নিয়মে আবারও আয়োজন করা হবে পূর্ণাঙ্গ বিবাহ অনুষ্ঠান।

মানুষকে আবেগাপ্লুত করা এই বাস্তব ঘটনাটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর