Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বিশ্ববাজারে আবারও বাড়ছে স্বর্ণের দাম

ডেস্ক সংবাদ

বাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের শুল্কারোপ এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের স্বর্ণে ঝুঁকতে বাধ্য করছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স জানায়, আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩,১২৯.৩৩ ডলার। ফিউচার মার্কেটেও দাম বেড়ে প্রতি আউন্সে ৩,১৪৫.৮০ ডলারে লেনদেন হচ্ছে, যা ২.২ শতাংশ বেশি।

মূলত চীনের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের পর বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে বিনিয়োগ বাড়াচ্ছেন। যদিও বিশ্বের ৭৫টির বেশি দেশের ওপর নতুন শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৯ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “চীন বিশ্বের বাজারের প্রতি যে অবজ্ঞা দেখিয়েছে, সে কারণে চীনা পণ্যের ওপর শুল্ক ১২৫ শতাংশে উন্নীত করা হচ্ছে। এটি সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।”

বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার মনে করেন, বৈশ্বিক অর্থনীতিতে মন্থর গতি ও সুদের হার কমে গেলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। তার পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসের শেষ নাগাদ স্বর্ণের দাম ৩,২০০ ডলার ছুঁতে পারে।

এছাড়া, রুপার দামও বেড়েছে। স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম বেড়ে দাঁড়িয়েছে ৩১.২১ ডলারে, যা ০.৬ শতাংশ বেশি। তবে প্ল্যাটিনামের দাম ০.৩ শতাংশ কমে হয়েছে ৯৩৫.৫৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ কমে ৯২২ ডলারে নেমেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর