Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

ডেস্ক সংবাদ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার বিকেলে বিসিবির জরুরি পরিচালনা পর্ষদের সভায় ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত তিনিই বোর্ডের দায়িত্বে থাকবেন।

একই সভায় সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অভিজ্ঞ ক্রিকেট সংগঠক ও কোচ নাজমুল আবেদীন ফাহিম। সহ-সভাপতির পদ পেয়েছেন ফাহিম সিনহা।

বিকেলেই জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক হিসেবে মনোনীত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিবির গঠনতন্ত্রের ১৩.২ (খ)(৪) ধারা অনুযায়ী এই মনোনয়ন দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে এনএসসি এক বিজ্ঞপ্তিতে জানায়, বিসিবি পরিচালক পদে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

বিসিবির পরবর্তী নির্বাচন অক্টোবরে হওয়ার কথা রয়েছে। ফলে আনুমানিক চার মাসের জন্য বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বুলবুল। এরপর তিনি আবারও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর সঙ্গে যুক্ত হতে চান।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম স্মরণীয় নাম আমিনুল ইসলাম বুলবুল। ১৯৯৯ সালের বিশ্বকাপে তিনি ছিলেন জাতীয় দলের অধিনায়ক। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে। খেলোয়াড়ি জীবন শেষে তিনি কোচিংয়ে যুক্ত হন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটিতে। পরে দেশে ফিরে আবাহনীকে এনে দেন ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর