Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তা; প্রধান উপদেষ্টার নিন্দা

বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তা; প্রধান উপদেষ্টার নিন্দা
ডেস্ক সংবাদ

বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার তীব্র নিন্দা

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে অপমান করার ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তীব্র নিন্দা জানিয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, এই ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, “মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে হেনস্তার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা সবাইকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাই।”

এদিকে স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, আব্দুল হাই হত্যাসহ ৯টি মামলার আসামি। তবে ভুক্তভোগী আব্দুল হাই অভিযোগ করেন, রোববার দুপুরে ওষুধ কিনতে বাজারে গেলে জামায়াত কর্মী আবুল হাসেমের নেতৃত্বে ১০-১২ জন তার গলায় জুতার মালা পরিয়ে তাকে অপমান করে এবং এলাকা ছাড়ার হুমকি দেয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় জামায়াত দল দাবি করেছে, অভিযুক্তরা তাদের সঙ্গে সম্পৃক্ত নয়। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, “যে দুষ্কৃতিকারীরা এই ঘৃণ্য কাজ করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।”

বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার এই ঘটনায় সামাজিক ও প্রশাসনিক স্তরে ব্যাপক নিন্দার ঝড় উঠেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর