Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ব্যাংকে টাকা রিজার্ভে ডলার সংকট

ডেস্ক সংবাদ

ভোগ্যপণ্য থেকে শিল্পের যন্ত্রাংশ কিংবা জ্বালানি আমদানি কমেই চলেছে। ব্যবসায়ী ও ব্যাংকাররা বলছেন, শুধু ডলার সংকট নয়, পর্যাপ্ত টাকাও নেই ব্যাংকগুলোতে। এ কারণে আমদানির ঋণপত্র খোলা ও নিষ্পত্তি কমে গেছে। অবশ্য বাংলাদেশ ব্যাংকের পূর্বাভাস, রিজার্ভ বাড়তে থাকায় পরিস্থিতির উন্নতি হবে সহসাই।
বাণিজ্য ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গত বুধবার (৩০ অক্টোবর) সাংবাদিকদের বলেন, সার, চিনি, ছোলা ও সয়াবিন খুবই গুরুত্বপূর্ণ। এসব পণ্যক্রয় অনুমোদন করেছি।
বিশেষ সময়কে ঘিরে এমন আগাম প্রস্তুতি কিছুটা স্বস্তির বার্তা দিলেও শঙ্কা কাটছে না প্রায় সব সময়ই সরবরাহ সংকটে ভোগা ভোগ্যপণ্যের বাজারে। ক্রেতারা বলছেন, খুব কষ্টে দিন কাটছে। কোনো একটা পণ্যের দাম হঠাৎ করে ১০ টাকা থেকে বেড়ে ২০ টাকা হয়ে যায়। কিছুদিন পর যখন দাম কমে, তখন সেটা হয়তো ১৫ টাকা হয়। এভাবে সবকিছুর দাম ক্রমেই বেড়ে যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরে গত বছরের একই সময়ের চেয়ে ভোগ্যপণ্য আমদানিতে এলসি নিষ্পত্তি কমেছে সাড়ে ১৭ শতাংশ। এলসি খোলাও ১৪৫ কোটি ৫৪ লাখ ডলার থেকে নেমেছে ১৩৩ কোটিতে।
এদিকে, শিল্প-কারখানা স্থাপনেও প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি কমেছে বেশ। গেল প্রান্তিকে এ খাতের এলসি নিষ্পত্তি কমেছে ২৫ শতাংশ, আর এলসি খোলা কমেছে প্রায় অর্ধেক, ৪১ শতাংশ। জ্বালানি খাতেও এলসি খোলার হার নিন্মমুখী। কিন্তু কেন এই অবস্থা?
সম্প্রতি একটি ব্যাংকের নেতৃত্বে এসেছেন ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলছেন, মূলত ব্যাংকে পর্যাপ্ত টাকার অভাবেই প্রয়োজন অনুযায়ী আমদানির ঋণপত্র খোলা যাচ্ছে না।
বেশিরভাগ বড় ব্যাংকে এলসি করার জন্য টাকা নেই জানিয়ে মিন্টু সময় সংবাদকে বলেন,
কাঁচামালের অভাবে অনেক ক্ষেত্রে উৎপাদন কমে যাচ্ছে। এতো মেগাওয়াট বিদ্যুৎ ক্যাপাসিটি করা হলো, অথচ এখনও যথাসময়ে প্রয়োজনীয় গ্যাস বা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এলসি করতে না পারলে পণ্যের ঘাটতি হবে। সবকিছু মিলিয়ে উৎপাদন কমে যাচ্ছে। এতে দ্রব্যমূল্যও বাড়বে।
এলসি খোলা বা নিষ্পত্তি কমার কারণে পণ্যের আমদানিও কমে যায়। আবার শিল্পখাতেও নেমে আসে স্থবিরতা। দুইয়ে মিলে নেতিবাচক প্রভাব পড়ে অর্থনীতিতে।
নিট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন,
অনেক ব্যাংকই সময় মতো পেমেন্ট দিতে পারছে না। এজন্য অনেক পোশাক কারখানা — যারা ওই সমস্যাযুক্ত ব্যাংকগুলোতে লেনদেন করে, তাদের এলসি অনেক সাপ্লাইয়ার নিচ্ছেন না। ফলে বিনা কারণে কারখানাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে।
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হাশেম বলেন, যতক্ষণ পর্যন্ত সাপ্লাই চেইন ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত বাজার স্থিতিশীল থাকার সম্ভাবনা কম থাকে।
কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, রিজার্ভের পতন থেমে যাওয়ায় শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে। তবে শুধু রিজার্ভ নিয়ে সন্তুষ্ট না থেকে আমদনি বাড়াতে সক্রিয় ভূমিকা নেয়ার আহ্বান ব্যবসায়ীদের।

Print
Email

সর্বশেষ সংবাদ

ইউরোপীয় ইউনিয়নের (EU) সাথে সম্পর্ক জোরদার না করাকে 'দায়িত্বের চরম অবহেলা' (Dereliction of duty) বলে অভিহিত করতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম।হাউস অফ কমন্সে পার্লামেন্ট অধিবেশন শুরুর বক্তব্যে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলবেন, "ব্রেক্সিট উপকারের চেয়ে ক্ষতিই বেশি করেছে—এই বাস্তবতাকে মেনে নেওয়ার সময় এসেছে।" অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে ব্রাসেলসের সাথে একটি নতুন ও কার্যকর চুক্তি স্বাক্ষরের পক্ষে যুক্তি তুলে ধরবেন তিনি। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাজ্য-ইইউ শীর্ষ সম্মেলনের আগে প্রধানমন্ত্রীর এই বক্তব্য রাজনীতির মাঠে নতুন করে ব্রেক্সিট বিতর্ক উসকে দিয়েছে।অন্যদিকে, কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক এই উদ্যোগের তীব্র সমালোচনা করে একে "পুরোনো বিতর্ক নতুন করে উসকে দেওয়া" বলে অভিহিত করেছেন এবং অর্থনৈতিক অনিশ্চয়তার আশঙ্কা প্রকাশ করেছেন।
ইইউ’র সঙ্গে চুক্তি প্রত্যাখান হবে ‘দায়িত্বে অবহেলা’: হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের বড় ঘোষণা
ইইউ’র সঙ্গে চুক্তি প্রত্যাখান হবে ‘দায়িত্বে অবহেলা’: হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের বড় ঘোষণা
‘আমার করের টাকা যায় কোথায়?’: এনএইচএসের স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুললেন লন্ডনের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?

সম্পর্কিত খবর