Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ব্রিটিশ পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ

ডেস্ক সংবাদ

ব্রিটিশ পার্লামেন্টে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) লন্ডনের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণকারীরা স্বাধীনতা ও গণতন্ত্র আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণ করেন।

‘তারেক রহমানের নীতি ও রাজনীতি : সমকালীন বাংলাদেশ’ শিরোনামে আয়োজিত এ সেমিনারে যুক্তরাজ্যের সংসদ সদস্য, লর্ডস, আন্তর্জাতিক মানবাধিকারকর্মী, সাংবাদিকসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানটির আয়োজন করে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ ইউকে।

হাউস অব লর্ডসের সিনিয়র মেম্বার লর্ড হোসাইন সেমিনারের সভাপতিত্ব করেন এবং পরিচালনা করেন আইঅন টিভির সিইও ও সংগঠনের প্রতিষ্ঠাতা আতাউল্যাহ ফারুক।

আলোচকরা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন। তারা খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্র রক্ষায় তাঁর অবদানের কথাও উল্লেখ করেন।

সেমিনারে প্যানেল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন—

  • আব্বাস ফয়েজ, আমনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান

  • অ্যালেক্স বারোস-কার্টিস, ব্রিটিশ এমপি

  • রায়ান উইলিয়ামস, আন্তর্জাতিক আইনজীবী

এছাড়া বক্তব্য দেন সাবেক ব্রিটিশ এমপি সাইমন ডানজাক, এমপি পল ও, এবং ব্রিটিশ রাজনৈতিক ব্যক্তিত্ব জুলিয়ান গ্যালান্ট। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজনীতিবিদ মাহিদুর রহমান এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমুল মুজিব রহমান।

Print
Email

সর্বশেষ সংবাদ

গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

সম্পর্কিত খবর