Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ব্রিটেনে সাংবাদিক আ স ম মাসুমকে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের অভিনন্দন

ডেস্ক সংবাদ

ব্রিটেনে সেরা বাংলাদেশি সাংবাদিক হিসেবে সম্মাননা অর্জন করায় সাংবাদিক আ স ম মাসুমকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট।

রোববার লন্ডনে বাংলাদেশি সাংবাদিকদের বৃহত্তম সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে আ স ম মাসুমের প্রতিষ্ঠিত মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম ‘রানার টিভি’-কে ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় নিবন্ধিত টিভি চ্যানেল হিসেবে ঘোষণা করা হয়। একই অনুষ্ঠানে তাকে “ব্রিটেনে সেরা বাংলাদেশি সাংবাদিক” হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক ও সেরা সাংবাদিকের স্বীকৃতিপত্র তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে সাহসী, নির্ভীক ও মানবিক সাংবাদিকতায় তার অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

আ স ম মাসুমের সাংবাদিকতা শুধু সংবাদ প্রচারের মধ্যেই সীমাবদ্ধ নয়; তিনি তার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন যে সাংবাদিকতা মানে মানুষের পাশে দাঁড়ানো, সত্যের পক্ষে অবিচল থাকা এবং প্রান্তিক ও নিঃশব্দ মানুষের কণ্ঠস্বর বিশ্বদরবারে তুলে ধরা।

উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের শুভাকাঙ্ক্ষী হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। তার এই অর্জনে সংগঠনটি গভীর গর্ব অনুভব করছে।

এ প্রসঙ্গে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খসরুজ্জামান খসরু বলেন,
“রানার টিভি ও আ স ম মাসুমের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি বিশ্বজুড়ে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে।”

তিনি আরও বলেন,
“আ স ম মাসুম ও রানার টিভি ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যক্রমের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। এই সম্মাননা আমাদের জন্যও গর্বের। আমরা তাদের অব্যাহত সাফল্য কামনা করি এবং যারা এই সম্মাননায় ভূষিত করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট ভবিষ্যতেও আ স ম মাসুম ও রানার টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে তাদের ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর