Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ভারতে অতিভারী বৃষ্টি, ডুবতে পারে সিলেটসহ দেশের ৯ অঞ্চলের নিম্নাঞ্চল

ডেস্ক সংবাদ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে টানা অতিভারী বর্ষণ এবং দেশের অভ্যন্তরেও চলমান বৃষ্টির কারণে বাংলাদেশে একাধিক নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এতে করে সিলেট, রংপুর, চট্টগ্রামসহ দেশের অন্তত ৯টি অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

রবিবার (১৪ সেপ্টেম্বর) এক পূর্বাভাসে পাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগে এবং ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসামে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আগামী ৭২ ঘণ্টায় বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি রাজ্যে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে ভারতের মেঘালয়, আসাম, সিকিম, বিহার ও ত্রিপুরা প্রদেশ এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত ঘটতে পারে।

পাউবো জানিয়েছে, সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীগুলোর পানি আগামী তিন দিনের মধ্যে আরও বাড়তে পারে এবং কিছু কিছু স্থানে তা সতর্কসীমা অতিক্রম করতে পারে। ফলে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদীঘেঁষা নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি দ্রুত বাড়ছে। পূর্বাভাস অনুযায়ী, তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী ও ফেনী নদীর পানির স্তরও বাড়ছে। মুহুরী, সিলোনিয়া, ফেনী ও হালদা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এর ফলে ফেনী ও চট্টগ্রাম জেলার নদীঘেঁষা এলাকাগুলো সাময়িক জলাবদ্ধতার শিকার হতে পারে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পরিস্থিতির অবনতি হলে বন্যা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর নিম্নাঞ্চলে দ্রুত পানি প্রবেশ করতে পারে। তাই এসব অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর