Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

মধ্যপ্রাচ্যে লটারিতে ভাগ্য খুলল দুই প্রবাসী বাংলাদেশির, জিতলেন প্রায় ৯ কোটি টাকা

ডেস্ক সংবাদ

সংযুক্ত আরব আমিরাতের আলোচিত ‘আবুধাবি বিগ টিকিট র‌্যাফেল ড্র’-এর সাপ্তাহিক ই-ড্রতে ভাগ্য খুলেছে দুই প্রবাসী বাংলাদেশির। ওমান ও কাতারে বসবাসকারী এই দুইজন প্রত্যেকে জিতেছেন দেড় লাখ দিরহাম করে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৫১ লাখ টাকা—মোট প্রায় ৯ কোটি টাকা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের তথ্য অনুযায়ী, শনিবার (২৬ এপ্রিল) ঘোষিত এই ড্রতে ওমানে থাকা মিনহাজ চৌধুরী এবং কাতারপ্রবাসী রবিউল হাসান বিজয়ী হন।

ওমানে ১৫ বছরের বেশি সময় ধরে কাজ করা মিনহাজ জানান, তিনি চার বছর ধরে বন্ধুদের সঙ্গে মিলে টিকিট কিনছেন। বিগ টিকিট থেকে ফোন পাওয়ার পর প্রথমে ভেবেছিলেন তিনি হয়তো গ্র্যান্ড প্রাইজ জিতেছেন। পরে বুঝতে পারেন এটি সাপ্তাহিক ড্রয়ের পুরস্কার হলেও তাতেই তিনি অত্যন্ত খুশি। ভবিষ্যতে এই অর্থ দিয়ে একটি বাড়ি তৈরির পাশাপাশি দাতব্য কাজে ব্যয় করার পরিকল্পনা রয়েছে তার।

অন্যদিকে কাতারে ৮ বছর ধরে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করা চট্টগ্রামের রবিউল হাসান জানান, তিন বছর আগে ফেসবুকে বিজ্ঞাপন দেখে প্রথমবারের মতো ‘বিগ টিকিট’ কেনার আগ্রহ জন্মে। এরপর চার বন্ধু মিলে নিয়মিত টিকিট কিনতেন। বিজয়ের খবর শুনে রবিউল আবেগে আপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে সময় কাটাতে না পারার আক্ষেপ এবার ঘোচাতে চান তিনি, সেইসঙ্গে দরিদ্র মানুষদের সাহায্য করতেও আগ্রহী।

প্রসঙ্গত, ‘বিগ টিকিট’-এর সাপ্তাহিক ই-ড্রতে প্রতি সপ্তাহে পাঁচজন বিজয়ী দেড় লাখ দিরহাম করে পুরস্কার পেয়ে থাকেন। এপ্রিল মাসে বিক্রি হওয়া প্রতিটি টিকিট এই ড্রয়ের আওতায় পড়ে।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর