Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মালয়েশিয়াকে অলআউট করে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

মালয়েশিয়াকে অলআউট করে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে ১২০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ।
ডেস্ক সংবাদ

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে ১২০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। কুয়ালালামপুরে আজ গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে বড় জয় তুলে নেয় বাংলাদেশ।
আগের ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। আজকের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোর খেলবে জুনিয়র টাইগ্রেসরা। ফাইনালের টিকেট নিশ্চিতে সুপার ফোর প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে।
প্রথমে ব্যাটিং থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ করেছিল ৫ উইকেটে ১৪৯ রান। এরপর স্বাগতিকদের ১৪.৫ ওভারে ২৯ রানে অলআউট করে ১২০ রানে জিতেছে বাংলাদেশ।
জান্নাতুল মাওয়া ৪৫ বলে সর্বোচ্চ ৪৫ রান করেছেন। ওপেনার ফাহমিদা ছোয়া করেছেন ২৬ রান, সাদিয়া আক্তার ৩১ রানে অপরাজিত ছিলেন।
জবাবে বাংলাদেশী বোলারদের তোপে মালয়েশিয়ার ব্যাটাররা দাঁড়াতেই পারেনি। অফ-স্পিনার নিশিতা আক্তার নিশি ৩.৫ ওভারে মাত্র ৩ রানে নিয়েছেন ৫ উইকেট। এছাড়া হাবিবা ইসলাম ৫ রানে ৩টি ও আনিসা আক্তার শোভা ৫ রানে নিয়েছেন ২ উইকেট।
মালয়েশিয়ান কোন ব্যাটারই দুই অঙ্কে পৌঁছাতে পারেনি। ইনিংসের সর্বোচ্চ ১২ রান অতিরিক্ত থেকে এসেছে।
সুপার ফোরের চারটি দল হলো বাংলাদেশ, নেপাল, ভারত ও শ্রীলংকা।

আরও পড়ুন

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর