Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ম্যানচেস্টারে টিভি ২১-এর আনন্দ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ডেস্ক সংবাদ

ম্যানচেস্টার, ১১ ফেব্রুয়ারি: উৎসবমুখর পরিবেশে ম্যানচেস্টারের ‘মজা বাইটস’ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো টিভি ২১ পরিবারের বিশেষ সংবর্ধনা ও আনন্দ আড্ডা।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল টিভি ২১-এর ডিরেক্টর ও সাংবাদিক আবু সাইদ চৌধুরী সাদী-এর সাফল্য উদযাপন। সম্প্রতি তিনি লন্ডন বাংলা প্রেসক্লাব কর্তৃক ‘নর্থ ওয়েস্টের সেরা টিভি রিপোর্টার’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। অনুষ্ঠানটিতে তাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি, কমিউনিটি রিলেশন অফিসার সাদিকুর রহমান ও তাজ উদ্দিন-এর সুবর্ণ জন্মজয়ন্তী উদযাপন করা হয় কেক কেটে ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে।

টিভি ২১-এর চেয়ারম্যান মুকিত চৌধুরী সিতুর সভাপতিত্বে এবং ম্যানচেস্টার স্পেশাল করেসপন্ডেন্ট নুরুল ইসলাম সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন একঝাঁক গণমাধ্যম ব্যক্তিত্ব ও কমিউনিটি নেতা। উপস্থিত ছিলেন ইয়াহিয়া কোরেশী, সালেহ উদ্দিন তালুকদার সুমন, শিব্বীর আহমেদ শুভ, মোহাম্মদ আজাদ, ইমরান খান এবং সৈয়দ সাদেক আহমেদ।

সংবর্ধিত অতিথি আবু সাইদ চৌধুরী সাদী তার বক্তব্যে এই সাফল্য পুরো টিমকে উৎসর্গ করেন এবং সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সালেহ উদ্দিন তালুকদার সুমন।

আলোচনা শেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কবিতা আবৃত্তি করেন সিতু চৌধুরী, শিব্বীর আহমেদ শুভ ও সুমন তালুকদার, গান পরিবেশন করেন ইমরান খান, এবং কৌতুক পরিবেশন করেন নুরুল ইসলাম সোহাগ।

প্রেমপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি ‘মজা বাইটস’ রেস্টুরেন্টের সৌজন্যে পরিবেশিত নৈশভোজের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
সমকামী সাজিয়ে আশ্রয় জালিয়াতি: লন্ডনে গ্রেফতারের পর জামিনে মুক্ত বাংলাদেশি সাজ্জাদ
সমকামী সাজিয়ে আশ্রয় জালিয়াতি: লন্ডনে গ্রেফতারের পর জামিনে মুক্ত বাংলাদেশি সাজ্জাদ
সমকামী সাজিয়ে আশ্রয় জালিয়াতি: লন্ডনে গ্রেফতারের পর জামিনে মুক্ত বাংলাদেশি সাজ্জাদ

সম্পর্কিত খবর