Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

যুক্তরাজ্যে ই-স্কুটারের জন্য আসছে কড়াকড়ি, লাগবে লাইসেন্স ও ইন্স্যুরেন্স

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যে ব্যক্তিগত ই-স্কুটার ব্যবহারের ওপর কঠোর আইন আসছে। সরকার নতুন আইনের খসড়া তৈরি করছে, যেখানে ই-স্কুটারের জন্য লাইসেন্স প্লেট, ড্রাইভিং টেস্ট, ইন্স্যুরেন্স এবং বয়সসীমা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। সর্বোচ্চ গতি সীমা নির্ধারণের কথাও ভাবা হচ্ছে—সম্ভবত ঘণ্টায় ১২.৫ মাইল।

বর্তমানে পাবলিক রাস্তায় ব্যক্তিগত ই-স্কুটার চালানো নিষিদ্ধ হলেও, লন্ডনসহ বিভিন্ন শহরে এগুলোর ব্যবহার বেড়েই চলেছে। পুলিশ জানিয়েছে, গত তিন বছরে ই-স্কুটার জড়িত অপরাধের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে রয়েছে ছিনতাই, মাদক পরিবহন, এবং অতি উচ্চগতিতে চালিয়ে পথচারীকে আহত করার মতো অপরাধ।

একটি চাঞ্চল্যকর ঘটনায়, মার্সিসাইডে ধরা পড়া একটি স্কুটারের গতি ছিল ঘণ্টায় ৬২ মাইল—যা পুরোপুরি বেআইনি। এ ধরনের স্কুটারের কারণে গুরুতর দুর্ঘটনার উদাহরণও রয়েছে। পোর্টসমাউথে এক চিকিৎসক র‌্যাকেল ডেলগাডো-ক্যালস রেড লাইট ভেঙে আসা স্কুটারের ধাক্কায় মাথায় আঘাত পান। ২০২২ সালে ৭১ বছর বয়সী লিন্ডা ডেভিস প্রাণ হারান এক কিশোর চালকের ধাক্কায়।

আইনজীবী নিক ফ্রিম্যান বলেন, “প্রায় ১০ লাখ ব্যক্তিগত ই-স্কুটার রাস্তায় চলছে, অথচ সেগুলোর কোনো বাস্তব নিয়ন্ত্রণ নেই। এখনই ব্যবস্থা না নিলে এটা গাঁজার মতই ‘সবাই জানে, কিন্তু কিছু বলা হয় না’ ধরনের ব্যাপার হয়ে যাবে।”

ফ্রিম্যানের মতে, প্রথম ধাপে ই-স্কুটারের জন্য নম্বর প্লেট চালু করা উচিত, যাতে চালক শনাক্ত করা যায় এবং অপরাধের দায় নির্ধারণ করা সম্ভব হয়।

সরকার আগামী বছরের শুরুতে একটি জনপরামর্শ প্রক্রিয়া চালু করবে, যেখানে নিরাপত্তা, অপরাধ এবং নিয়ন্ত্রিত ব্যবহারের বিষয়ে মতামত নেওয়া হবে। যদিও সব প্রস্তাব বাস্তবায়ন নাও হতে পারে, তবে কঠোর নীতিমালা যে আসছে, তা নিশ্চিত।

বর্তমানে ই-স্কুটার ‘রোড ট্রাফিক অ্যাক্ট ১৯৮৮’-এর আওতায় থাকলেও, নতুন আইনে এগুলোর ওপর আরও কার্যকর নিয়ন্ত্রণ আসবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: দ্য মেট্রো

Print
Email

সর্বশেষ সংবাদ

গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

সম্পর্কিত খবর