Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

যুক্তরাজ্যে নারীকে জোরপূর্বক চুমু: কুয়েতি অভিবাসীর ১২ মাসের জেল

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যের হাল শহরে এক নারীকে জোর করে চুমু খাওয়ার দায়ে কুয়েতি অভিবাসী জায়েদ আলাঞ্জিকে ১২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০২৪ সালের ২৮ এপ্রিল ভোরে রয়্যাল হোটেলের সামনে ঘটনাটি ঘটে। ওই হোটেলেই আশ্রয়প্রার্থী হিসেবে অবস্থান করছিলেন আলাঞ্জি।

আদালতে জানানো হয়, তিনি রাস্তায় একা থাকা এক নারীকে হোটেলে যেতে বলেন। “না” বলার পরও তিনি জোর করে তার মুখে চুমু খান এবং অশালীন আচরণ করেন। ভুক্তভোগী নারী জানান, আলাঞ্জি সম্পূর্ণ অপরিচিত ছিলেন এবং তার সঙ্গে থাকা এক কিশোরী যেন আরও বড় বিপদে না পড়ে, সেই কারণে তিনি নিজেই সামনে আসেন।

আলাঞ্জি দাবি করেন, নারীটির সম্মতি ছিল এবং তিনি শুধু সাহায্য করতে চেয়েছিলেন। তবে আদালত তার বক্তব্য নাকচ করে দেন এবং ঘটনাটিকে যৌন নিপীড়ন হিসেবে রায় দেন।

শাস্তির অংশ হিসেবে তাকে যৌন অপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং £১৮৭ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে যুক্তরাজ্য থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হতে পারে বলেও জানা গেছে।

এই ঘটনার পর আশ্রয়প্রার্থী হোটেলগুলোর নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বর্তমানে আলাঞ্জির রাজনৈতিক আশ্রয় আবেদন প্রক্রিয়াধীন, তবে এই অপরাধের কারণে তার আবেদন ঝুঁকিতে পড়েছে।

সূত্র: দ্য এক্সপ্রেস

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর