Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

যুক্তরাজ্যে ফুটপাথে ডাস্টবিন ফেলে রাখলে £৮০ পর্যন্ত জরিমানা

ডেস্ক সংবাদ

গ্রীষ্মের ছুটিতে বাড়ি ছাড়ার আগে সামান্য অসাবধানতা যুক্তরাজ্যের বাসিন্দাদের জন্য বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে। স্থানীয় কাউন্সিলগুলো সতর্ক করেছে, নির্ধারিত সংগ্রহ দিনের পরে ডাস্টবিন ফুটপাথে ফেলে রাখলে £৮০ পর্যন্ত জরিমানা করা হতে পারে।

বর্জ্য ব্যবস্থাপনা সংস্থা হুইলডন ব্রাদার্স-এর বিশেষজ্ঞরা জানান, বিন দীর্ঘ সময় বাইরে ফেলে রাখলে শুধু আইন লঙ্ঘনই নয়, এটি পোকামাকড়ের আক্রমণ বাড়াতে পারে এবং প্রতিবেশীদের জন্যও বিরক্তির কারণ হয়। তারা মনে করিয়ে দেন, পরিবেশ সুরক্ষা আইন ১৯৯০-এর ধারা ৪৬এ অনুযায়ী কাউন্সিলগুলো এমন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে।

ইস্ট টুইকেনহামের বাসিন্দা লিয়ন রাইট হানিমুনে যাওয়ার আগে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই বিন বাইরে রাখায় রিচমন্ড কাউন্সিলের কাছ থেকে জরিমানার মুখে পড়েন। তিনি এ জরিমানাকে “টাকা আদায়ের কৌশল” হিসেবে বর্ণনা করে তা দিতে অস্বীকৃতি জানান। তবে কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, রাস্তাঘাট পরিষ্কার ও সুরক্ষিত রাখতে সবারই নির্ধারিত নিয়ম মেনে চলা উচিত।

গ্রীষ্মকালীন উচ্চ তাপমাত্রায় আবর্জনা দ্রুত পচে দুর্গন্ধ সৃষ্টি করে এবং এতে ইঁদুর ও পোকামাকড়ের উৎপাত বাড়তে পারে। পাশাপাশি বাতাসে উড়ে গিয়ে আশপাশের জায়গা নোংরা হওয়ার ঝুঁকিও থাকে।

বিশেষজ্ঞদের পরামর্শ—ছুটিতে যাওয়ার আগে সংগ্রহের সময়সূচি ভালোভাবে যাচাই করে নেওয়া, প্রয়োজনে প্রতিবেশীর সাহায্য নেওয়া এবং বিনের ঢাকনা সঠিকভাবে বন্ধ রয়েছে তা নিশ্চিত করা উচিত।

সূত্র: দ্য এক্সপ্রেস

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যে ২০১৪ সাল থেকে সৃষ্ট প্রতি পাঁচটি নতুন চাকরির চারটিতেই অভিবাসী কর্মীরা নিযুক্ত হয়েছেন বলে থিঙ্কট্যাংক ‘সেন্টার ফর সোশ্যাল জাস্টিস’ (CSJ)-এর ২৫০ পৃষ্ঠার এক চাঞ্চল্যকর গবেষণায় উঠে এসেছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা স্যার ইয়েন ডানকান স্মিথের সংকলিত ‘স্টেট অব ডিপেন্ডেন্সি’ (State of Dependency) শীর্ষক প্রতিবেদনে দেখা গেছে, ২০১৪ থেকে 'পে-অ্যাজ-ইউ-আর্ন' (PAYE) কর ব্যবস্থার আওতায় ৩৭ লাখ নতুন চাকরির সৃষ্টি হয়। এর মধ্যে ২৫ লাখ বা দুই-তৃতীয়াংশের বেশি পেয়েছেন ইইউ-বহির্ভূত দেশের অভিবাসীরা, ৪ লাখ ৮ হাজার ইইউ নাগরিকরা এবং মাত্র ৭ লাখ ৩৪ হাজার চাকরি পেয়েছেন ব্রিটিশ নাগরিকরা। প্রতিবেদনে দাবি করা হয়, ২০২০ সালের করোনা মহামারী ও 'বরিস-ওয়েভ' বা শিথিল ইমিগ্রেশন চালুর পর থেকে লন্ডন ও স্কটল্যান্ডসহ অধিকাংশ অঞ্চলে ব্রিটিশদের চাকরি উল্টো কমেছে। অন্যদিকে, সরকারি ভাতার ওপর নির্ভরশীল ব্রিটিশ কর্মক্ষম মানুষের সংখ্যা ২৩ লাখ বেড়েছে এবং ভাতার পেছনে সরকারের বার্ষিক খরচ ৫০ বিলিয়ন পাউন্ড বৃদ্ধি পেয়েছে। রিফর্ম ইউকের অর্থবিষয়ক মুখপাত্র রবার্ট জেনরিক এই পরিসংখ্যানকে গণ-অভিবাসন নীতির চরম ব্যর্থতা বলে উল্লেখ করেছেন।
২০১৪ সাল থেকে যুক্তরাজ্যের ৮০% নতুন চাকরি পেয়েছেন অভিবাসীরা
২০১৪ সাল থেকে যুক্তরাজ্যের ৮০% নতুন চাকরি পেয়েছেন অভিবাসীরা
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ

সম্পর্কিত খবর