Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে আলোচনায় মুশফিকুল ফজল আনসারি

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। শীঘ্রই সেখানে নতুন রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ার কথা থাকায়, কে হবেন সে বিষয়ে চলছে আলোচনা।
সূত্র জানাচ্ছে, যুক্তরাজ্যে নতুন রাষ্ট্রদূত হওয়ার আলোচনায় রয়েছেন মুশফিক ফজল আনসারি, যিনি বর্তমানে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। মুশফিক ফজল আনসারি প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সহকারী প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় তিনি ওয়াশিংটন, ডিসি-তে সাংবাদিক হিসেবে কাজ করার সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্ন করে আলোচিত হয়েছিলেন।
মুশফিক ফজল আনসারির সঙ্গে যুক্তরাষ্ট্রে নিযুক্ত সহকারী রাষ্ট্রদূত ফয়সল আহমেদ-এর নামও এ পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত। তাদের মধ্য থেকে একজনকে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশনে দায়িত্ব দেওয়া হতে পারে।
এর আগে শনিবার, লন্ডনে নিযুক্ত হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির সাংবাদিকদের জানান। তিনি বলেন, “লন্ডনের হাইকমিশনার এতদিন বিভেদমূলক আচরণ ও কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের কমিউনিটিকে বিভক্ত করেছেন এবং সবকিছুতে দলীয়করণের চেষ্টা করেছেন। তাকে প্রত্যাহার করা হয়েছে।”
কমনওয়েলথ সফরের সময় হিথ্রো বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে হুমায়ূন কবিরের পাশে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আবিদা ইসলামকে লন্ডনে হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল। তবে তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের প্রতি অতিরিক্ত আনুগত্য প্রদর্শনের অভিযোগ শুরু থেকেই ছিল। সম্প্রতি লন্ডনে বাংলাদেশ সেন্টারকে কেন্দ্র করে একটি বিতর্কও ঘটে, যা প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে বিভাজন সৃষ্টি করেছে। অভিযোগ আছে, তিনি বৈঠক ডেকে হাইকমিশনের কর্মকর্তাদের মাধ্যমে অশোভন আচরণ করিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর