Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

যুক্তরাজ্যে শরিয়াহ আইনভিত্তিক চাকরির বিজ্ঞাপন ঘিরে বিতর্ক

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যে সরকার-চালিত একটি ওয়েবসাইটে শরিয়াহ আইন প্রশাসকের একটি চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হওয়ায় দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। £২৩,৫০০ বার্ষিক বেতনের এই পদে ম্যানচেস্টারের একটি কমিউনিটি সেন্টার শরিয়াহ আইন জানা একজন আইনি সহকারী নিয়োগের উদ্যোগ নিয়েছে, যিনি মুসলিম সম্প্রদায়কে সহায়তা করবেন এবং স্থানীয় শরিয়াহ কাউন্সিলের প্রশাসনিক কাজ দেখবেন।

রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজ বিজ্ঞাপনটির সমালোচনায় সরব হয়ে এক্স (পূর্বে টুইটার)-এ লেখেন, “আমাদের জাতি ও মূল্যবোধ ধ্বংসের মুখে।” রাজনৈতিক বিশ্লেষক বেলা ওয়ালারস্টেইনারও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, শরিয়াহ আইনের যুক্তরাজ্যে কোনো স্থান নেই এবং একে নিষিদ্ধ করা উচিত।

ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের সদস্য লাইলা কানিংহ্যামও ক্ষোভ প্রকাশ করে বলেন, “করদাতাদের অর্থে যদি এই চাকরির ব্যয় বহন করা হয়, তাহলে সেটা স্পষ্টতই আমাদের জাতীয় নীতির পরিপন্থী।” তবে অন্যপক্ষের বক্তব্য অনুযায়ী, এই চাকরিটি সরাসরি সরকার-অর্থায়িত নয়, বরং এটি শুধু ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস (DWP) পরিচালিত একটি প্ল্যাটফর্মে বিজ্ঞাপিত হয়েছে। শরিয়াহ কাউন্সিল একটি স্বাধীন বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে ব্রিটিশ আইন মেনেই পরিচালিত হচ্ছে।

যুক্তরাজ্যে শরিয়াহ আইন প্রয়োগ ও এর ভূমিকা নিয়ে বহুদিন ধরেই বিতর্ক চলে আসছে। দ্য টেলিগ্রাফ-এর তথ্য অনুযায়ী, গত বছর দেশজুড়ে প্রায় ৮৫টি শরিয়াহ কাউন্সিল সক্রিয় ছিল, যেখানে মুসলিম নাগরিকেরা পারিবারিক ও বিবাহ সংক্রান্ত বিষয় মীমাংসার জন্য পরামর্শ নেন। এসব কাউন্সিলের কোনো আইনগত ক্ষমতা নেই এবং তারা কেবল ধর্মীয় সিদ্ধান্ত প্রদান করতে পারে—রাষ্ট্রীয় আদালতের আদেশ অগ্রাহ্য করার সুযোগ নেই।

এদিকে, কনজারভেটিভ এমপি নিক টিমোথি শরিয়াহ বিবাহের বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেন, “যে কোনো শরিয়াহ বিবাহ যদি নাগরিক আইনি স্বীকৃতি ছাড়া সম্পন্ন হয়, তা হলে সেটিকে অপরাধ হিসেবে গণ্য করা উচিত।”

সূত্র: দ্য এক্সপ্রেস

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যে ২০১৪ সাল থেকে সৃষ্ট প্রতি পাঁচটি নতুন চাকরির চারটিতেই অভিবাসী কর্মীরা নিযুক্ত হয়েছেন বলে থিঙ্কট্যাংক ‘সেন্টার ফর সোশ্যাল জাস্টিস’ (CSJ)-এর ২৫০ পৃষ্ঠার এক চাঞ্চল্যকর গবেষণায় উঠে এসেছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা স্যার ইয়েন ডানকান স্মিথের সংকলিত ‘স্টেট অব ডিপেন্ডেন্সি’ (State of Dependency) শীর্ষক প্রতিবেদনে দেখা গেছে, ২০১৪ থেকে 'পে-অ্যাজ-ইউ-আর্ন' (PAYE) কর ব্যবস্থার আওতায় ৩৭ লাখ নতুন চাকরির সৃষ্টি হয়। এর মধ্যে ২৫ লাখ বা দুই-তৃতীয়াংশের বেশি পেয়েছেন ইইউ-বহির্ভূত দেশের অভিবাসীরা, ৪ লাখ ৮ হাজার ইইউ নাগরিকরা এবং মাত্র ৭ লাখ ৩৪ হাজার চাকরি পেয়েছেন ব্রিটিশ নাগরিকরা। প্রতিবেদনে দাবি করা হয়, ২০২০ সালের করোনা মহামারী ও 'বরিস-ওয়েভ' বা শিথিল ইমিগ্রেশন চালুর পর থেকে লন্ডন ও স্কটল্যান্ডসহ অধিকাংশ অঞ্চলে ব্রিটিশদের চাকরি উল্টো কমেছে। অন্যদিকে, সরকারি ভাতার ওপর নির্ভরশীল ব্রিটিশ কর্মক্ষম মানুষের সংখ্যা ২৩ লাখ বেড়েছে এবং ভাতার পেছনে সরকারের বার্ষিক খরচ ৫০ বিলিয়ন পাউন্ড বৃদ্ধি পেয়েছে। রিফর্ম ইউকের অর্থবিষয়ক মুখপাত্র রবার্ট জেনরিক এই পরিসংখ্যানকে গণ-অভিবাসন নীতির চরম ব্যর্থতা বলে উল্লেখ করেছেন।
২০১৪ সাল থেকে যুক্তরাজ্যের ৮০% নতুন চাকরি পেয়েছেন অভিবাসীরা
২০১৪ সাল থেকে যুক্তরাজ্যের ৮০% নতুন চাকরি পেয়েছেন অভিবাসীরা
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ

সম্পর্কিত খবর