Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

যুক্তরাজ্যে স্বামীকে আনার স্বপ্নে কাজের সাথেই সংসার গড়েছেন হাসনা

ডেস্ক সংবাদ

ভালোবাসার মানুষকে পাশে রাখার স্বপ্ন নিয়ে লড়ছেন মাত্র ২২ বছরের এক তরুণী, হাসনা আক্তার। বাংলাদেশি স্বামী আলামিনকে যুক্তরাজ্যে আনতে গিয়ে তিনি এখন সপ্তাহে ৭০ ঘণ্টা পর্যন্ত কাজ করছেন। তবুও ব্রিটিশ সরকারের নতুন ভিসা নিয়মের শর্ত পূরণ করতে পারছেন না।
হাসনার স্বামীর সঙ্গে পরিচয় হয় ২০১৮ সালে বাংলাদেশ সফরে গিয়ে। দীর্ঘ প্রেমের পর ২০২৩ সালের অক্টোবর মাসে তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের পর একসাথে থাকা যেন সহজ নয় – তাদের সামনে এখন বড় বাধা যুক্তরাজ্য সরকারের কড়া আয়–নিয়ম।
নতুন নিয়ম অনুযায়ী, ব্রিটিশ নাগরিক যদি তার বিদেশি জীবনসঙ্গীকে যুক্তরাজ্যে আনতে চান, তাহলে তার বাৎসরিক আয় হতে হবে কমপক্ষে ২৯,০০০ পাউন্ড। অথচ, হাসনা একজন কেয়ার হোম কর্মী এবং অটিজম অনুশীলনকারী হিসেবে সপ্তাহে ৬০–৭০ ঘণ্টা কাজ করেও এই টার্গেট ছুঁতে পারছেন না।
এই কঠিন নিয়ম শুধু ডেমির নয় – হাজারো দম্পতির জীবনে এনে দিয়েছে দূরত্ব, কান্না, মানসিক চাপ। জন্মদিন, বিবাহবার্ষিকী, এমনকি বড়দিন বা ইস্টারেও তারা একসাথে থাকতে পারছেন না। অনেকেই শেষ চেষ্টা হিসেবে পর্যটন ভিসার আবেদন করেন, কিন্তু তা বেশিরভাগ সময়ই খারিজ হয়ে যায়।
হাসনা বলেন, “আমি আমার জীবনসঙ্গীর সঙ্গে থাকতেই তো এত পরিশ্রম করছি। কিন্তু এমন নিয়ম আমাদের এক হতে দিচ্ছে না।”
দাতব্য সংস্থা ‘Reunite Families UK’ এবং অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এই নিয়মগুলো তরুণদের জন্য একেবারেই বাস্তবতা-বিবর্জিত। তাদের মতে, শুধু টাকার অঙ্ক নয় – নীতির পেছনে থাকা মানবিক দিকটাও ভাবা উচিত।
তারা বলছেন, “পরিবার মানেই তো ভালোবাসা, সাহচর্য ও পাশে থাকা। এই কঠিন নিয়মগুলো সেটাকেই ভেঙে দিচ্ছে।”
এই ঘটনা প্রমাণ করে, সরকারের কাগুজে নীতির সঙ্গে বাস্তব জীবনের চাহিদার ফারাক কতটা বড় – এবং সেই ব্যবধানেই হারিয়ে যাচ্ছে অনেকের স্বপ্ন, অনেকের ভালোবাসা।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর