Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মুশফিকুল ফজল আনসারীকে দেখতে চায় ওয়াশিংটন

ডেস্ক সংবাদ

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে তাকে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এই প্রেক্ষাপটে ওয়াশিংটনের কূটনৈতিক মহলে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে যুক্তরাষ্ট্রে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব উঠেছে। বিষয়টি জোরালোভাবে সমর্থন করেছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক সিনিয়র কূটনীতিক জন এফ ড্যানিলয়েচ।

নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ড্যানিলয়েচ লিখেছেন, “মুশফিককে ওয়াশিংটনে স্থানান্তর করা হলে তা হবে এক চমৎকার সিদ্ধান্ত, কারণ তিনি সেখানে পরিচিত ও সম্মানিত ব্যক্তি।” তিনি আরও বলেন, “পেশাদার কূটনীতিক না হয়েও তিনি অসাধারণ দক্ষতা দেখিয়েছেন।”

মুশফিকের যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হওয়ার বিষয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিও আগ্রহ প্রকাশ করেছে। এমনকি একজন প্রবাসী সাংবাদিক সামাজিক মাধ্যমে মুশফিকের প্রতি তাদের প্রত্যাশা জানালে, তিনি উত্তরে লেখেন: “আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ, তবে আমি আগ্রহী নই।”

উল্লেখ্য, মুশফিকুল ফজল আনসারী বর্তমানে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছেন। তার সময়ে বাংলাদেশ-মেক্সিকো কূটনৈতিক সম্পর্ক জোরদার হয়েছে, রপ্তানি বেড়েছে, এবং ওষুধ সরবরাহের নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী সংবাদদাতা এবং হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট ও পেন্টাগনে বাংলাদেশের পক্ষ থেকে সক্রিয়ভাবে প্রতিনিধিত্ব করেছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর