Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

যেভাবে বানাবেন কমলার হালুয়া

ডেস্ক সংবাদ

কমলা একটি সুস্বাদু ফল। এতে প্রচুর ভিটামিন সি রয়েছে। স্বাদে বৈচিত্র্য আনতে মিষ্টি এবং রসালো ফলটি দিয়ে ভিন্নধর্মী হালুয়া বানিয়ে খেতে পারেন।
উপকরণ: কমলার রস ১ কাপ, পানি আধা কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, চিনি এক কাপ, গ্রেট করা কমলার খোসা আধা চা–চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, কমলা ফুড কালার এক চিমটি, ঘি সিকি কাপ, এলাচির গুঁড়া সামান্য, কাঠবাদামকুচি সাজানোর জন্য।
প্রণালি: প্রথমেই কমলার রস ছেঁকে কর্নফ্লাওয়ারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন, যেন কোনো দলা না বেঁধে থাকে। চুলায় মাঝারি আঁচে হাঁড়ি বসিয়ে চিনি ও আধা কাপ পানি ঢেলে দিন। কিছুক্ষণ পর লেবুর রস দিন। চিনি গলে এলে কমলার রস ও কর্নফ্লাওয়ারের মিশ্রণ ঢেলে দিন। চুলার আঁচ কমিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকুন। সামান্য ফুড কালার দিন। মিশ্রণটি ঘন হয়ে এলে নেড়ে একটু করে করে ঘি দিন। এবার ঘন ঘন নাড়তে থাকুন। হালুয়ার রং স্বচ্ছ হয়ে গেলে এলাচির গুঁড়া দিয়ে নাড়ুন। যে বাটিতে হালুয়া রাখবেন, সেখানে অল্প ঘি মিশিয়ে হালুয়া রেখে চেপে চেপে সমান করুন। এবার হালুয়ার ওপরে কাঠবাদামকুচি ছিটিয়ে এক ঘণ্টা রুম টেম্পারেচারে রেখে দিন। হালুয়া জমে গেলে নিজের পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

Print
Email

সর্বশেষ সংবাদ

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা

2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল

সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা

সম্পর্কিত খবর