Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

ডেস্ক সংবাদ

রাশিয়া থেকে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য বা জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে ৬০ দিনের বিশেষ ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। এই অনুমতির ফলে চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সাময়িক স্বস্তি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত ১১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড় ৯ জুন পর্যন্ত বহাল থাকবে। বিষয়টি ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়।

এর আগে ১২ মার্চ যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ রাশিয়ার জ্বালানি কেনার ক্ষেত্রে ৩০ দিনের একটি সীমিত ছাড় দিয়েছিল, যা ১১ এপ্রিল শেষ হয়। তবে সেই ছাড়টি মূলত এমন দেশগুলোর জন্য ছিল, যাদের তেলবাহী জাহাজ আগে থেকেই সমুদ্রে চলমান ছিল।

বাংলাদেশের কর্মকর্তাদের মতে, আগের ওই ছাড়ে কার্যত কোনো সুবিধা হয়নি, কারণ তখন রাশিয়ার কোনো তেলবাহী জাহাজ বাংলাদেশের উদ্দেশে রওনা হয়নি।

নতুন ৬০ দিনের অনুমতির ফলে রাশিয়া থেকে বিশেষ করে ডিজেলসহ পরিশোধিত জ্বালানি আমদানিতে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে। একজন জ্বালানি কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের অনুমতির বিষয়টি কূটনৈতিকভাবে নিশ্চিত হলেও আনুষ্ঠানিক কাগজপত্র এখনও পাওয়া যায়নি।

জ্বালানি বিভাগের পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরবরাহ উৎস বৈচিত্র্য আনার চেষ্টা করছে। এর অংশ হিসেবে রাশিয়া থেকে প্রায় ১০ লাখ টন ডিজেল আমদানির সুযোগ চাওয়া হয়েছিল।

এছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানির মাধ্যমে প্রাথমিকভাবে এক লাখ টন ডিজেল আমদানির প্রস্তুতিও নিচ্ছে, যা রাশিয়া থেকে সরবরাহ করা হবে।

বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের কারণে বাংলাদেশসহ অনেক দেশ জ্বালানি নিরাপত্তা নিয়ে চাপে রয়েছে।

সরকারের পক্ষ থেকে আগে থেকেই যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়ার জ্বালানি আমদানিতে বিশেষ ছাড় বা স্যাংশন ওয়েভার চাওয়া হচ্ছিল, যার ধারাবাহিকতায় এই ৬০ দিনের অনুমতি পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর