Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

রূপকথার জীবন আমার: পরীমণি

ডেস্ক সংবাদ

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। তিনি বর্তমানে ঢাকাতে নেই। উড়াল দিয়েছেন কক্সবাজার। তার খুব কাছের একজন মানুষের জন্মদিন পালনের জন্য তিনি সমদ্র সৈকতে এমন আয়োজন করেছেন।
এর আগে ভিডিও বার্তায় পরী বলেন, আমার ম্যানেজার (তুরান) যিনি আমার সবকিছু ম্যানেজ করেন আজ তার জন্মদিন। তাই হঠাৎ করেই কক্সবাজার এসে ওর (তুরানের) জন্মদিনটা সেলিব্রেট করছি।
তবে জন্মদিন উদযাপনের পাশাপাশি ছেলে-মেয়েদের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও শেয়ার করেছেন পরীমণি।
ক্যাপশনে লিখেছেন, ‘এই এক রূপকথার জীবন আমার। আমার ডানা দুটো, আমি তোমাদের নিয়ে পুরো পৃথিবী উড়ে বেড়াবো দেখো।’
ভিডিওতে দেখা যাচ্ছে, পানির মধ্যে সন্তানদের সঙ্গে খেলছেন অভিনেত্রী। মেয়ে পানির দিকে তাকিয়ে মাকে সঙ্গ দিচ্ছেন। এদিকে ছেলে রাজ্য মায়ের পিঠে বসে বালি দিয়ে আনমনে খেলেই যাচ্ছেন। মুহূর্তটি গানে গানে উপভোগ করছেন পরীমণি।
পরীমণির কাছে তার স্টাফরাই যেন পরিবার। তাই স্টাফদের বিশেষ মুহূর্তে তাদের পাশে থাকতে, তাদের সময় দিতে পছন্দ করেন এ অভিনেত্রী। বিশেষ আয়োজনে ম্যানেজারের জন্মদিন পালন করার পর সেখানেই দুই সন্তানকে নিয়ে কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করছেন অভিনেত্রী।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর