Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

লন্ডন বাংলা প্রেস ক্লাবে সদস্যপদ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর

ডেস্ক সংবাদ

লন্ডন বাংলা প্রেস ক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ আবেদনের শেষ তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এ বছর থেকে সদস্যপদ আবেদনের সম্পূর্ণ অনলাইন পদ্ধতি চালু করা হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাইসির মামুদের পরিচালনায় এই তথ্য জানানো হয়।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্লাবের মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি আবদুল হান্নান।
অনলাইন আবেদনের প্ল্যাটফর্ম উন্নয়নের জন্য আইটি বিশেষজ্ঞ আব্দুল মান্নানের প্রতি ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আবেদনের নিয়মাবলি সংক্ষেপে:

🔹 আবেদন করতে হবে এই লিংকে:
https://member.londonbanglapressclub.org/

🔹 প্রথম ধাপ:
নাম, ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।

🔹 নতুন সদস্যদের জন্য প্রয়োজন:

  • একজন প্রস্তাবকারী ও একজন সমর্থনকারী সদস্য

  • যুক্তরাজ্যে কমপক্ষে ২ বছরের সাংবাদিকতা সংশ্লিষ্ট অভিজ্ঞতা

  • প্রকাশিত অন্তত ৫টি রিপোর্ট/ছবির স্ক্রিনশট বা লিংক

  • অনলাইন টিভি/মিডিয়ার ক্ষেত্রে লিংক সংযুক্ত করতে হবে

  • ফেসবুক পেজ হলে কমপক্ষে ১০,০০০ ফলোয়ার এবং ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে অন্তত ১,০০০ সাবস্ক্রাইবার থাকতে হবে

  • নিজস্ব কোম্পানি, ওয়েবসাইট ও ব্যাংক একাউন্ট থাকতে হবে

🔹 ফি পরিশোধ:
ক্লাব একাউন্টে সদস্যপদ ফি পরিশোধ করে রিসিট অনলাইনে আপলোড করতে হবে।
ট্রান্সফার অবশ্যই নিজের অথবা পরিবারের সদস্যের একাউন্ট থেকে করতে হবে।

সহযোগিতার জন্য যোগাযোগ:

ক্লাব প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক অথবা মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারির সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর