Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের রাস্তায় চালকবিহীন বাণিজ্যিক রোবোট্যাক্সি চালুর পরিকল্পনা আপাতত স্থগিত রাখার তাগিদ দিয়েছে লন্ডন অ্যাসেম্বলি। শহরের পরিবহন সংস্থা ‘ট্রান্সপোর্ট ফর লন্ডন’কে (টিএফএল) তারা জানিয়েছে, যাত্রীদের সুরক্ষার স্পষ্ট নীতিমালা এবং স্থানীয় কর্তৃপক্ষের পূর্ণ নিয়ন্ত্রণ তৈরি না হওয়া পর্যন্ত চালকবিহীন কোনো গাড়িকে বাণিজ্যিক অনুমোদন দেওয়া উচিত হবে না। সংবাদমাধ্যম ডেইলি ড্যাজলিং ডন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

লন্ডন অ্যাসেম্বলি ট্রান্সপোর্ট কমিটির এক প্রতিবেদনে বলা হয়, চালকবিহীন রোবোট্যাক্সি চালুর পক্ষে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। তড়িঘড়ি করে এসব গাড়ি রাস্তায় নামালে তা সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকি বাড়াবে, প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের চলাচলে সমস্যা তৈরি করবে এবং শহরের যানজট ও পরিবেশ দূষণ বাড়িয়ে দেবে।

অ্যাসেম্বলির এই সিদ্ধান্ত লন্ডনের ঐতিহ্যবাহী ‘ব্ল্যাক ক্যাব’ এবং উবার বা বোল্টের মতো অ্যাপ-ভিত্তিক প্ল্যাটফর্মে কর্মরত এক লাখেরও বেশি চালকের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। ট্যাক্সি চালক সমিতিগুলো বেশ কয়েক দিন ধরেই সতর্ক করে আসছিল যে, নিয়ন্ত্রণে না এনে রোবোট্যাক্সি চালু করলে হাজার হাজার চালক কাজ হারিয়ে বিপদে পড়বেন। এজন্য চালকদের জীবিকা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া চালকবিহীন এসব গাড়িতে শারীরিক প্রতিবন্ধী বা প্রবীণ যাত্রীদের সহায়তার জন্য কোনো মানুষ থাকবে না। আবার বিপদের সময় বা কোনো হয়রানির শিকার হলে তাৎক্ষণিক সুরক্ষারও সুনির্দিষ্ট ব্যবস্থা নেই। এ অবস্থায় স্থানীয় প্রশাসনের হাতে পারমিট প্রদান বা বাতিলের ক্ষমতা না আসা পর্যন্ত চালকবিহীন ট্যাক্সি চলাচল বন্ধ রাখার দাবি জানিয়েছে অ্যাসেম্বলি।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর