Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

লন্ডনে বাংলাদেশ সেন্টারে হাইকমিশনারের সভায় উত্তেজনা, দুই পক্ষের তীব্র বাকবিতণ্ডা

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ সেন্টারে দীর্ঘদিন ধরে চলমান অভ্যন্তরীণ দ্বন্দ্ব আবারও তীব্র আকার ধারণ করেছে।

সোমবার সন্ধ্যায় উত্তর লন্ডনের কেনসিংটনে সেন্টারের নিজস্ব ভবনে কাউন্সিল অব ম্যানেজমেন্টের সভা আহ্বান করেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও সেন্টারের চেয়ারম্যান আবিদা ইসলাম। তবে সভাস্থলে পৌঁছানোর পরই তিনি অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়—হাইকমিশনারের সঙ্গে সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদসহ কমিটির কয়েকজন নেতার তীব্র বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাইকমিশনার বক্তব্য না দিয়েই সেন্টার ত্যাগ করেন।

পরে ব্রিটিশ পুলিশের উপস্থিতিতে আবিদা ইসলাম আবারও সেন্টারে ফিরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

দেলোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, তারা নির্বাচিত কমিটি হিসেবে দায়িত্ব পালন করছেন। কোনো পূর্ব যোগাযোগ ছাড়াই হাইকমিশনার সভা ডাকায় তারা বিস্মিত। তিনি বলেন, “২৬ নভেম্বর মেয়াদ শেষ হলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে সাধারণ সভায় কমিটির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। তাই হাইকমিশনারের আহ্বান অনুযায়ী নির্বাচন নয়, বরং কাউন্সিল অব ম্যানেজমেন্টের বৈঠকেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

অপরদিকে নেতা অধ্যাপক শহীদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভাকক্ষের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং এর জন্য দেলোয়ারসহ কয়েকজনকে দায়ী করা হয়েছে।

হাইকমিশনার আবিদা ইসলাম বলেন, “বিব্রতকর অবস্থার কারণে আমি সেন্টার ত্যাগ করেছিলাম, পরে আবার ফিরে এসেছি। ২৬ নভেম্বর নতুন নির্বাচন আয়োজন অত্যন্ত জরুরি। গঠনতন্ত্র অনুযায়ী সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে সব পক্ষের সহযোগিতা প্রত্যাশা করি।”

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর