Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

শেখ হাসিনার ‘নিশিরাতের নির্বাচন’নিয়ে অনুসন্ধানে দুদক

ডেস্ক সংবাদ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নিশিরাতের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়মের সঙ্গে জড়িতদের খোঁজে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২২ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন কমিশনের এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।
দুদক সূত্র জানায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ওই নির্বাচনে বিভিন্ন অনিয়ম, যেমন ‘দিনের ভোট আগের রাতে’ করা, ব্যালট জালিয়াতি, কিছু কিছু কেন্দ্রে ৯০ শতাংশের বেশি কাউন্ট দেখানো, প্রার্থীকে জেতাতে ক্ষমতার অপব্যবহারের নেতৃত্ব দেন শেখ হাসিনা। তার নির্দেশে কাজ করে দলটির ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা এবং র‌্যাব-পুলিশের সংশ্লিষ্টরা। ব্যাপক আর্থিক লেনদেন, ক্ষমতার অপব্যবহার করে প্রার্থীকে জেতানো ইত্যাদি নানা অভিযোগ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং দুদকেও কিছু অভিযোগ জমা হয়েছে।
সংস্থাটি বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ওবায়দুল কাদের থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন। আর তাদের সহয়তা করেছিলেন, তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, জনপ্রশাসন উপদেষ্টা এইচ টি ইমামসহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা এবং র‌্যাব-পুলিশের সংশ্লিটরা। জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, ‘সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে ২০১৮ সালের নির্বাচনে। দুদকের কাছে অভিযোগ এসেছে, শেখ হাসিনা থেকে শুরু করে দলটির ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা জড়িত। যাদের সহায়তা করেছিলেন তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, জনপ্রশাসন উপদেষ্টা এইচ টি ইমামসহ বিভাগীয় কমিমনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা এবং র‌্যাব-পুলিশের সংশ্লিটরা। দুদকের দাবি এ সবই হয়েছে অর্থের বিনিময়ে।’
তিনি বলেন, ‘১৬৫ কো‌টি টাকার স‌ন্দেহজনক লে‌নদে‌নের ও ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হ‌য়ে‌ছে সাবেক এল‌জিআর‌ডি মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরু‌দ্ধে। ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অতিরিক্ত কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার স্ত্রীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।’
দুদকের মহাপরিচালক বলেন ‘এ অভিযোগ অনুসন্ধানের জন্য পাঁচ সদস্যের একটি দল গঠন করেছে দুদক। অভিযোগ বিষয়ে বিভিন্ন ভিডিও, দেশি-বিদেশি সংবাদমাধ্যমে প্রচারিত সংবাদ এবং নির্বাচনের ফলাফল পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে অনুসন্ধান টিম প্রতিবেদন দাখিল করবে।’

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর